স্টাফ রিপোর্টারঃ শোয়েব মাহমুদ, পাথরঘাটা যুব সামাজের উদ্যোগে তরফপুর ইউনিয়ন ব্যাডমিন্টন টুর্নামেন্ট (সিজন ২) ২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত, খেলায় অংশগ্রহণকারী দল পাথরঘাটা উত্তর পারা বনাম পাথরঘাটা টানপাড়া।
পাথরঘাটা টানপাড়া কে ২-০ তে হারিয়ে বিজয়ী হয়েছে পাথরঘাটা উত্তরপাড়া দল, খেলাটি দুটি গেমে অনুষ্ঠিত হয় এবং দুই গেমে পয়েন্ট ছিল (২১-১১ ও ২১-১৩)।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শামছুর রহমান ফিলিপ বিশিষ্ট ব্যবসায়ী ও সভাপতি সিঙ্গাপুর বিএনপি। গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ফারুক আহমেদ, খলিলুর রহমান ডিগ্রী কলেজ, মোঃ নজরুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী পাথরঘাটা বাজার, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ এরশাদ, আফ্রিকা প্রবাসী, মোঃ এমদাদুল হক লিটন, চাকুরীজীবি।আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাহাঙ্গীর আলম জীবন, সাবেক ছাত্রনেতা তরফপুর ইউনিয়ন।
খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন, রাইনুল রাসেল, শাহেদ রহমান, নাজমুল হক, মাহমুদূল সুমন, আলবি ও আলামিন ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জহিরুল ইসলাম সাগর, সহকারী শিক্ষক, তরফপুর আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়।
খেলা শেষে অতিথিগণ বিজয়ীদের ২৪ ইঞ্চি এলইডি টিভি এবং পরাজয়ীদের একটি আকর্ষণীয় সাউন্ড বক্স দিয়ে পুরস্কৃত করেন।
খেলায় অংশকারী ও আগত দর্শকদের প্রাণচাঞ্চল্য উপস্থিতিতে তরফপুর ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশ ধারণ করে, এ সময় এলাকার বিভিন্ন গণমান্য ব্যক্তিবর্গ ও শুভাকাঙ্ক্ষীগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply