1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. mdjakir349@gmail.com : Md. Jakir Hossain : Md. Jakir Hossain
  6. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
  7. msareza0075@gmail.com : Md Reza : Md Reza
  8. mizanamarsongrambd@gmail.com : Mizanur Rahman Chowdhury Tulu : Mizanur Rahman Chowdhury Tulu
  9. dailyamarsongrambd@gmail.com : Head Office : Head Office
May 15, 2026, 1:23 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। শাহরাস্তিতে মুক্তিযোদ্ধার বাড়ী ভাংচুরের পর রাতে ডিল পাথর নিক্ষেপ দূবৃর্ত্তদের !নিরাপত্তাহীনতায় মুক্তিযোদ্ধা পরিবার ! সুষ্ঠু বিচারের দাবি। এতিম শিক্ষার্থীদের মাঝে আহার বিতরণ করলো সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নতুন কমিটিতে শেরপুরের কৃতি সন্তান মোঃ আল আমিন যুগ্ন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। দৈনিক কালবেলা- অনলাইনে প্রকাশিত ভুয়া ও বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ। তরুণ সমাজের অহংকার ও প্রতিবাদী কন্ঠ এমপি পুত্র মোস্তফা কামাল। ‘দেশের দায়িত্ব তোমাদেরকেই নিতে হবে, কারণ তোমরাই দেশের ভবিষ্যৎ’ চাটখিল উপজেলা আলিয়া মাদ্রাসার সাবেক সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর এর মৃত্যু। ইতিহাসে প্রথম বারের মতো নারী পুলিশ সুপার (এসপি) পাচ্ছে ঢাকা জেলা। নড়াইলের কালিয়া পৌর এলাকার কুলশুর গ্রামে অনুমোদনহীন ও নকল শিশু খাদ্য, জুস ও কোমল পানীয় তৈরির একটি কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান। মালিককে কারাদণ্ড সাথে জরিমানা। কালিয়ায় ঝড়ে গাছ ভেঙে স্কুলের শ্রেণিকক্ষে ধস, আহত ২ শিক্ষার্থী।

আইপিএল

  • সময়: Sunday, May 25, 2025
  • 80 View

মুস্তাফিজের দারুণ বোলিং, জয় দিয়ে আইপিএল শেষ করল দিল্লি

মুস্তাফিজুর রহমানের দারুণ বোলিং আর সমীর রিজভির ঝড়ো ব্যাটিংয়ে জয় দিয়ে এবারের আইপিএল যাত্রা শেষ করল দিল্লি ক্যাপিটালস। নিজেদের শেষ ম্যাচে দিল্লি ৬ উইকেটে হারিয়েছে পাঞ্জাব কিংসকে।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস। অধিনায়কত্বের দায়িত্বে ছিলেন ফাফ ডু প্লেসি, কারণ নিয়মিত অধিনায়ক অক্ষর প্যাটেল ইনজুরির কারণে মাঠে নামতে পারেননি। প্রথমে ব্যাট করে পাঞ্জাব কিংস ৮ উইকেটে ২০৬ রানের বড় সংগ্রহ দাঁড় করায়।

মুস্তাফিজুর রহমান ছিলেন বল হাতে দুর্দান্ত। ৪ ওভারে মাত্র ৩৩ রান দিয়ে ৩টি মূল্যবান উইকেট তুলে নেন এই বাংলাদেশি পেসার। তিনি আউট করেন প্রিয়াংশ আর্য, শশাঙ্ক সিং এবং মার্কো জ্যানসেনকে।

পাঞ্জাবের হয়ে অধিনায়ক শ্রেয়াস আইয়ার ৩৪ বলে ৫৩ রান করেন। জশ ইংলিশের ব্যাট থেকে আসে ১২ বলে ৩২ রান। তবে ইনিংসের সবচেয়ে মারমুখী ছিলেন মার্কাস স্টোইনিস। মাত্র ১৬ বলে ৪৪ রানের ইনিংস খেলে দলের রান দুইশ পার করাতে সাহায্য করেন তিনি।

২০৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দিল্লির শুরুটা ভালোই ছিল। কেএল রাহুল ও ফাফ ডু প্লেসি গড়েন ৫৫ রানের উদ্বোধনী জুটি। রাহুল ৩৫ ও ফাফ ২৬ রান করেন। তিনে নামা করুণ নায়ার করেন ২৭ বলে ৪৪ রান। মাঝের ওভারগুলোতে পাঞ্জাবের বোলারদের চাপে রানের গতি কিছুটা কমে এলেও শেষ কথা বলেন সমীর রিজভি।

রিজভির ব্যাটে আসে ম্যাচ জেতানো ইনিংস। ২৫ বলে ৫৮ রানে অপরাজিত থেকে ২০তম ওভারের তৃতীয় বলে ছক্কা মেরে জয় নিশ্চিত করেন তিনি।

এই জয়ে প্লে-অফে যাওয়ার সুযোগ না থাকলেও জয় দিয়েই এবারের আইপিএল শেষ করল দিল্লি। অন্যদিকে, এই পরাজয়ে লিগ টেবিলের শীর্ষ দুইয়ে থাকার সুযোগ হারাল পাঞ্জাব কিংস।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews