1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. mdjakir349@gmail.com : Md. Jakir Hossain : Md. Jakir Hossain
  6. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
  7. msareza0075@gmail.com : Md Reza : Md Reza
  8. mizanamarsongrambd@gmail.com : Mizanur Rahman Chowdhury Tulu : Mizanur Rahman Chowdhury Tulu
  9. dailyamarsongrambd@gmail.com : Head Office : Head Office
May 31, 2026, 7:03 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। কুড়িগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে বর্জ্য পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ময়মনসিংহে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সোনারগাঁয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শাহজালালের নতুন এটিসি টাওয়ার: তিন মাসে আয় প্রায় ২০০ কোটি কেরানীগঞ্জে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার আর্জেন্টিনার বিশ্বকাপ দল থেকে বাদ পড়লেন যেসব তারকা ১৭ বছর পর স্বাধীনভাবে নেতাকে স্মরণ করার সুযোগ হয়েছে : মির্জা ফখরুল মানবিক সাংবাদিকতায় রাহাত খান আঁখিকে সম্মাননা পঞ্চগড়ে জমি বিরোধে হামলা ভাঙচুর ও লুটপাটের থানায় অভিযোগ করায় এক দম্পতিকে দ্বিতীয় দফার হত্যার উদ্দেশ্যে নৃশংস হামলা।

অনুষ্ঠিত হয়ে গেল বীর মুক্তিযোদ্ধা সৈয়দ ওয়াহিদুল ইসলাম জেলা ফুটবল লিগ ২০২৪।

  • সময়: Saturday, April 27, 2024
  • 142 View

মো:আল আমিন কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

অনুষ্ঠিত হলো বীর মুক্তিযোদ্ধা সৈয়দ ওয়াহিদুল ইসলাম জেলা ফুটবল লীগ ২০২৪

জেলা ফুটবল এসোসিয়েশন কিশোরগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল বীর মুক্তিযোদ্ধা সৈয়দ ওয়াহিদুল ইসলাম জেলা ফুটবল লিগ ২০২৪। ২৬ তারিখ শুক্রবার বিকেল ৩ ঘটিকায় কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো ফাইনাল খেলা আব্দুল বারেক ফুটবল একাডেমি বনাম সচেতন স্পোর্টিং ক্লাব। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ফরহাদ হোসেন এম.পি। তিনি ব্যক্তিগত কারণে উপস্থিত হতে পারেননি। তবে তার পক্ষ থেকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তা সহধর্মিনী সৈয়দা মোনালিসা ইসলাম। খেলাটির সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল সৈয়দ সাফায়েতুল ইসলাম (অব:)। খেলার সঞ্চালনায় ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল এসোসিয়েশন কিশোরগঞ্জের সভাপতি এডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার জনাব মোহাম্মদ রাসেল শেখ বিপিএম সেবা,পিপিএম (বার), মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড (ভি.পি) এর ভাইস প্রেসিডেন্ট সৈয়দ তারিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগ এর সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ আফজল, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সম্পূর্ণ নিরাপত্তার বেষ্টনীর মধ্য দিয়ে শুরু হয় খেলা।দেশি ও বিদেশীদের সংমিশ্রনে ফুটবল খেলা দেখার জন্য গ্যালারিতে কানায় কানায় পূর্ণ ছিল দর্শক। তীব্র গরম অপেক্ষা করে এত দর্শক দেখে কর্তৃপক্ষ সবাই অবাক। আয়োজকরা মনে করছে ফুটবলের জনপ্রিয়তার কারণে ই মানুষ গরম অপেক্ষা করে তীব্র দাবদাহের মধ্যেও খেলা দেখতে মাঠে এসেছে। টানটান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হয় খেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews