1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
September 30, 2026, 10:18 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল। গোপালগঞ্জ পৌরসভায় আবেদন করেও মিলছে না হোল্ডিং নাম পরিবর্তন, প্রবাসী হয়রানির অভিযোগ। সমাজে মানবতার আলো ছড়ানো এক গুণীজন গোলজার হোসেন। রূপগঞ্জে ছাত্রদল কর্মী দোলন ভূঁইয়াকে হত্যাচেষ্টা মামলার আসামিরা এখনো ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে।

২৫৭ রানে পিছিয়ে থেকে দিন শেষ করল পাকিস্তান

  • সময়: Saturday, May 16, 2026
  • 109 View

বাংলাদেশের চেয়ে ২৫৭ রানে পিছিয়ে থেকে সিলেট টেস্টের প্রথম দিনের খেলা শেষ করেছে পাকিস্তান। আগে ব্যাট করতে নেমে টাইগাররা গুটিয়ে যায় ২৭৮ রানে। জবাবে বিনা উইকেটে ২১ রান নিয়ে দিন শেষ করেছে সফরকারীরা।

টস জিতে পাকিস্তান আগে বোলিংয়ে নামলে দ্বিতীয় বলেই দলকে সাফল্য এনে দেন মোহাম্মদ আব্বাস।গত টেস্টে ফাইফার পাওয়া এই পেসার শূন্য রানে সাজঘরে ফেরান মাহমুদুল হাসান জয়কে। অভিষিক্ত তামিমকে নিয়ে হাল ধরেন মুমিনুল। তবে দলীয় ৪৪ রানে তামিম আর ৬৩ রানে মুমিনুলও বিদায় নেন।

দুজনই অবশ্য শুরুটা পেয়েছিলেন ভালো।তামিম ৩৪ বলে ২৬ ও মুমিনুল ৪১ বলে ২২ রান করেন। ৬৩ রানে তৃতীয় উইকেট হারালে বিপর্যয় সামলানোর দায়িত্ব নেয় শান্ত-মুশফিক জুটি। তাদের ব্যাটে ভর করে তিন অঙ্কে পা ফেলে বাংলাদেশ। লাঞ্চ বিরতির আগে ২৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০১ রান জড়ো করে স্বাগতিক দল।

দ্বিতীয় সেশনের শুরুতেই বাংলাদেশ হারিয়ে ফেলে নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমকে। তাদের পথ অনুসরণ করেন মেহেদী হাসান মিরাজও। শান্ত ৭৪ বলে ২৯, মুশফিক ৬৪ বলে ২৩ ও মিরাজ ৬ বলে ৪ রান করেন। ১১৬ রানে ষষ্ঠ উইকেট পতনের পর হাল ধরেন লিটন দাস ও তাইজুল ইসলাম।

১৬৮ রান নিয়ে দুজনে যান চা বিরতিতে।সপ্তম উইকেটে গড়েন ৬০ রানের জুটি। ১৬ রান করে তাইজুল বিদায়নিলে আবারো একপ্রান্তে আসা-যাওয়ার মিছিল। তবে অন্য প্রান্ত আগলে রেখে লিটন দাঁতে দাঁত চেপে লড়াই করে যান। তুলে নেন ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি।

১৫৯ বলে ১২৬ রান করে তিনিও বিদায় নিলে শেষ আশাও শেষ হয়ে যায় বাংলাদেশের। শরিফুল ৩০ বলে ১২ রান করে থাকেন অপরাজিত। ৭৭ ওভারে ২৭৮ রান দাঁড়ায় বাংলাদেশের সংগ্রহপাকিস্তানের পক্ষে খুররম শাহজাদ চারটি, মোহাম্মদ আব্বাস তিনটি, হাসান আলী দুটি এবং সাজিদ খান একটি উইকেট শিকার করেন।

জবাব দিতে নেমে বিনা উইকেটে ২১ রান নিয়ে দিন শেষ করে পাকিস্তান। ৬ ওভার বল করলেও বাংলাদেশ এখনও কোনো উইকেটের দেখা পায়নি। আজান আওয়াইস ২০ বলে ১৩ ও আব্দুল্লাহ ফজল ১৬ বলে ৮ রান করে অপরাজিত রয়েছেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews