1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
August 4, 2026, 11:05 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্ব সিলেট মহানগর মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন এর বিরুদ্ধে  স্বার্থান্বেষী মহলর গভীর ষড়যন্ত্র।  জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের স্বচ্ছতা ও নিষ্ঠা নিয়ে অপপ্রচার: অভিযোগ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। দুর্নীতিমুক্ত কৃষি বিভাগ গড়ে তোলার কারিগর সততা ও কর্মঠ এক অনন্য দৃষ্টান্ত নেত্রকোণার কৃষি কর্মকর্তা দেওয়ান আসাদুজ্জামান খান। ঠাকুরগাঁও জেলার জেলা রেজিস্ট্রার হেলাল উদ্দিন এর মতো একজন সৎ, কর্মঠ ও নীতিবান কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচার চালানো অত্যন্ত নিন্দনীয়। অধ্যাপক ড. মোহাম্মদ এনামউল্যার যোগ্য ও দক্ষ নেতৃত্বে বিশ্ববিদ্যালয়টি দেশের অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। কেরানীগঞ্জ পাসপোর্ট অফিসের উচ্চমান সহকারী মোহাম্মদ মোশারফ হোসেনের বিরুদ্ধে  একটি সংঘবদ্ধ চক্ররা মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে।  চুয়াডাঙ্গা জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন এর বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক অপপ্রচার।তিনি সৎ ও নিষ্ঠাবান। ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশেনের প্রকৌশলী (যান্ত্রিক) আনিসুর রহমান বিরুদ্ধে আনীত অভিযোগগুলো রাজনৈতিক বা ব্যক্তিগত সংশ্লিষ্ট কোনো গোষ্ঠী দ্বারা প্রচার করা হচ্ছে। গলাচিপার ধনকুপ পিলার মহিউদ্দিন চমক কোটিপতি ঢাকা মহানগর দক্ষিন বিএনপির  ৯ নং ওয়ার্ডের সাধারন সম্পাদক ত্যাগী নেতা আহাম্মদ আলী মানুষের পাশে থাকতে চায়।

পঞ্চগড়ে জমি বিরোধে হামলা ভাঙচুর ও লুটপাটের থানায় অভিযোগ করায় এক দম্পতিকে দ্বিতীয় দফার হত্যার উদ্দেশ্যে নৃশংস হামলা।

  • সময়: Saturday, May 30, 2026
  • 45 View

মোঃ আনছার ইসলাম :
পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষকের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনার পর থানায় অভিযোগ করায় আরও ক্ষিপ্ত হয়ে উঠেছে প্রতিপক্ষ। মামলা দায়েরের ক্ষোভে পরদিন ভোরে ওই দম্পতিকে হত্যার উদ্দেশ্যে পুনরায় নৃশংসভাবে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে। বর্তমানে রক্তাক্ত ও ক্ষতবিক্ষত শরীরে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে উপজেলার ১নং অমরখানা ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে প্রথম দফা হামলার পর থানায় মামলা হলে, বুধবার (২৭ মে) ভোর সকালে দ্বিতীয় দফায় এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে।

এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ডাঙ্গাপাড়া গ্রামের মৃত ফারাজউদ্দীনের ছেলে ভুক্তভোগী মোঃ হাসান আলীর (৫০) সাথে একই এলাকার মৃত আব্দুর রহিমের ছেলেদের দীর্ঘ দিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। গত মঙ্গলবার দুপুরে হাসান আলী তার নিজ বাড়ির উঠানে টিনের বেড়া বাঁধার কাজ করার সময় প্রতিপক্ষ মোঃ রেজাউল করিমের হুকুমে অন্য আসামিরা লাঠিসোটা ও ধারালো দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা ঘরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালিয়ে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি করে। হাসান আলীকে বাঁচাতে তার স্ত্রী মোছাঃ সহিদা (৪৫) এগিয়ে এলে তাকেও মারধর ও শ্লীলতাহানি করা হয়। এমনকি দম্পতিকে শ্বাসরোধে হত্যার চেষ্টাও চালানো হয়। প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা ৩টি ফলন্ত সুপারি গাছ কেটে এবং ঘর মেরামতের জন্য রাখা ১৫ হাজার টাকা মূল্যের ২ বান টিন লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় তারা ভুক্তভোগী পরিবারের চলাচলের পথও অবরুদ্ধ করে দেয়।

থানায় মামলা ও পরদিন ভোরে নৃশংস প্রতিশোধ
এই ঘটনার পর মঙ্গলবার রাতেই ভুক্তভোগী হাসান আলী বাদী হয়ে চারজনকে সুনির্দিষ্ট এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে পঞ্চগড় সদর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। মামলার প্রধান অভিযুক্তরা হলেন— মোঃ সোহেল রানা (২৭), মোঃ রাজু (৪০), মোঃ ইব্রাহিম (৩৫) এবং মোঃ রেজাউল করিম (৪৫)।

মোঃ হাসান আলী (ভুক্তভোগী) “আমাদের প্রকাশ্যে মারধর ও শ্লীলতাহানি করা হয়েছে। চলাচলের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছিলাম। প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চেয়ে মামলা করায় বুধবার ভোর সকালে অভিযুক্তরা এবার সরাসরি আমাদের হত্যার উদ্দেশ্যে নৃশংস হামলা চালায় এবং পুনরায় ব্যাপক লুটপাট করে।

দ্বিতীয় দফার এই প্রাণঘাতী হামলায় দম্পতি মারাত্মকভাবে জখম ও রক্তাক্ত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ জানায়, লিখিত অভিযোগ পাওয়ার পর ইতিমধ্যেই একজন আসামিকে আটক করা হয়েছে। যেহেতু মামলা করার পর আবারও হামলার ঘটনা ঘটেছে, তাই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে বাকি আসামিদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews