1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. mdjakir349@gmail.com : Md. Jakir Hossain : Md. Jakir Hossain
  6. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
  7. msareza0075@gmail.com : Md Reza : Md Reza
  8. mizanamarsongrambd@gmail.com : Mizanur Rahman Chowdhury Tulu : Mizanur Rahman Chowdhury Tulu
  9. dailyamarsongrambd@gmail.com : Head Office : Head Office
May 15, 2026, 1:25 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। শাহরাস্তিতে মুক্তিযোদ্ধার বাড়ী ভাংচুরের পর রাতে ডিল পাথর নিক্ষেপ দূবৃর্ত্তদের !নিরাপত্তাহীনতায় মুক্তিযোদ্ধা পরিবার ! সুষ্ঠু বিচারের দাবি। এতিম শিক্ষার্থীদের মাঝে আহার বিতরণ করলো সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নতুন কমিটিতে শেরপুরের কৃতি সন্তান মোঃ আল আমিন যুগ্ন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। দৈনিক কালবেলা- অনলাইনে প্রকাশিত ভুয়া ও বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ। তরুণ সমাজের অহংকার ও প্রতিবাদী কন্ঠ এমপি পুত্র মোস্তফা কামাল। ‘দেশের দায়িত্ব তোমাদেরকেই নিতে হবে, কারণ তোমরাই দেশের ভবিষ্যৎ’ চাটখিল উপজেলা আলিয়া মাদ্রাসার সাবেক সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর এর মৃত্যু। ইতিহাসে প্রথম বারের মতো নারী পুলিশ সুপার (এসপি) পাচ্ছে ঢাকা জেলা। নড়াইলের কালিয়া পৌর এলাকার কুলশুর গ্রামে অনুমোদনহীন ও নকল শিশু খাদ্য, জুস ও কোমল পানীয় তৈরির একটি কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান। মালিককে কারাদণ্ড সাথে জরিমানা। কালিয়ায় ঝড়ে গাছ ভেঙে স্কুলের শ্রেণিকক্ষে ধস, আহত ২ শিক্ষার্থী।

টাইব্রেকারে হারল যুবারা

  • সময়: Monday, May 19, 2025
  • 35 View
বাংলাদেশ ১ (৩)-(৪) ১ ভারত

মাঠে খেলার পাশাপাশি প্রতিপক্ষের স্টেডিয়ামের দর্শকের উচ্ছ্বাসকে সামলে নিয়ে দুরন্ত খেলছিল বাংলাদেশের যুবারা। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ সমতায় দারুণভাবে শেষ করে গোলাম রব্বানী ছোটনের দল। কিন্তু শেষ পর্যন্ত জয়ের কাছে গিয়েও পারল না অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের বাংলাদেশ। ভারতীয় যুবারা নিয়ে নিল নিজেদের মাঠের সুবিধা। দর্শকদের উচ্ছ্বাসের চাপ সামলাতে না পেরে শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে ৪-৩ গোলে হারের বেদনা পেতে হয় বাংলাদেশের যুবাদের। অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে হেরে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। বয়সভিত্তিক এ সাফে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে ভারত। বাংলাদেশের যুবারা বর্তমান চ্যাম্পিয়ন। ভারত শিরোপা জিততে মরিয়া ছিল। কিন্তু বাংলাদেশও ট্রফি হাতছাড়া করতে চায়নি।

গতকাল অরুণাচলের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে মুখোমুখি হয় স্বাগতিক ভারত ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। গোলকিপার ইসমাইল হোসেন মাহিনের ভুলে শুরুতে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে দেখায় অসাধারণ ফুটবলশৈলী। ম্যাচের ২ মিনিটে সিংগামায়ুম শামির উড়ন্ত ফ্রি কিক থেকে লিড নেয় ভারত। পিছিয়ে পড়া বাংলাদেশ ৪১ মিনিটে ভারতের জালে বল পাঠায়; কিন্তু রেফারি ফাউলের বাঁশি বাজান। বিরতির পর গোল পেতে মরিয়া হয়ে ওঠে যুবারা। ৬১ মিনিটে বদলি জয় আহমেদের গোলে সমতায় ফেরে লাল-সবুজের দল। উচ্ছ্বাসে মেতে ওঠা যুবারা ফিরে পায় হারানো আত্মবিশ্বাসও। শেষ পর্যন্ত নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয় ১-১ সমতায়। পেনাল্টি শুট আউটে মিঠু চৌধুরী প্রথম শটেই গোল করেন। ভারতের আরবাশের নেওয়া শটও জাল কাঁপায়। পুরো ম্যাচে দুর্দান্ত খেলা মোর্শেদ আলীর দ্বিতীয় শটে বোকা বনে যান ভারত গোলকিপার। ভারতের রোহেনের শট ডান দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে বাংলাদেশকে এগিয়ে নেন গোলকিপার মাহিন। জয় আহমেদ তৃতীয় শটে গোল করেন। ভারত বাকি শটগুলোতে গোল করলেও বাংলাদেশের নাজমুল আর শাহেদ পারেননি। তাতেই গড়ে দেয় ফাইনালের ভাগ্য। সাফের বয়সভিত্তিক এ প্রতিযোগিতায় ভারতের বিপক্ষে তিনবারের লড়াইয়ের সবগুলোতেই হেরেছে বাংলাদেশ।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews