1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. mdjakir349@gmail.com : Md. Jakir Hossain : Md. Jakir Hossain
  6. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
  7. msareza0075@gmail.com : Md Reza : Md Reza
  8. mizanamarsongrambd@gmail.com : Mizanur Rahman Chowdhury Tulu : Mizanur Rahman Chowdhury Tulu
  9. dailyamarsongrambd@gmail.com : Head Office : Head Office
May 15, 2026, 1:24 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। শাহরাস্তিতে মুক্তিযোদ্ধার বাড়ী ভাংচুরের পর রাতে ডিল পাথর নিক্ষেপ দূবৃর্ত্তদের !নিরাপত্তাহীনতায় মুক্তিযোদ্ধা পরিবার ! সুষ্ঠু বিচারের দাবি। এতিম শিক্ষার্থীদের মাঝে আহার বিতরণ করলো সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নতুন কমিটিতে শেরপুরের কৃতি সন্তান মোঃ আল আমিন যুগ্ন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। দৈনিক কালবেলা- অনলাইনে প্রকাশিত ভুয়া ও বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ। তরুণ সমাজের অহংকার ও প্রতিবাদী কন্ঠ এমপি পুত্র মোস্তফা কামাল। ‘দেশের দায়িত্ব তোমাদেরকেই নিতে হবে, কারণ তোমরাই দেশের ভবিষ্যৎ’ চাটখিল উপজেলা আলিয়া মাদ্রাসার সাবেক সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর এর মৃত্যু। ইতিহাসে প্রথম বারের মতো নারী পুলিশ সুপার (এসপি) পাচ্ছে ঢাকা জেলা। নড়াইলের কালিয়া পৌর এলাকার কুলশুর গ্রামে অনুমোদনহীন ও নকল শিশু খাদ্য, জুস ও কোমল পানীয় তৈরির একটি কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান। মালিককে কারাদণ্ড সাথে জরিমানা। কালিয়ায় ঝড়ে গাছ ভেঙে স্কুলের শ্রেণিকক্ষে ধস, আহত ২ শিক্ষার্থী।

ম্যানসিটিকে হারিয়ে ইতিহাসে প্রথম শিরোপা জিতল ক্রিস্টাল প্যালেস

  • সময়: Sunday, May 18, 2025
  • 31 View

ইংলিশ ফুটবলের রূপকথার আরেক অধ্যায় রচনা করল ক্রিস্টাল প্যালেস। সবদিক দিয়ে শক্তিশালী প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ক্লাবের ১২০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো জিতল কোনো মেজর শিরোপা। শনিবার ওয়েম্বলিতে অনুষ্ঠিত এফএ কাপ ফাইনালে এবেরেচি এজের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় তুলে নেয় লন্ডনের দলটি।

এফএ কাপের ইতিহাসে এর আগে দুইবার ফাইনালে উঠেও হতাশ হতে হয়েছিল প্যালেসকে, দুবারই ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হার। তবে এবার ম্যানচেস্টারেরই আরেক ক্লাব, গত কয়েক মৌসুমে ইংলিশ ফুটবলে আধিপত্য বিস্তারকারী ম্যান সিটিকে হারিয়ে স্বপ্ন পূরণ করল রায় হজসনের শিষ্যরা।

৮৫ হাজার দর্শকে পূর্ণ ওয়েম্বলিতে শক্তির ভারসাম্যে যে ব্যবধান ছিল, সেটা ম্যাচে খুব বেশি কাজে লাগাতে পারেনি সিটি। শুরু থেকেই একচেটিয়া বল দখলে রেখে তারা আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি। বরং, ম্যাচের ১৬তম মিনিটে প্রথম সুযোগেই গোল করে এগিয়ে যায় প্যালেস।

ডান দিক থেকে দানিয়েল মুনোসের বাড়ানো বল পেনাল্টি স্পটের কাছে নিয়ন্ত্রণে নিয়ে দারুণ ভলিতে গোল করেন এবেরেচি এজে। সেই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ব্যবধান গড়ে দেয়।

এই জয়ে শুধু গোলদাতা এজেই নন, ম্যাচের আরেক নায়ক ছিলেন প্যালেস গোলরক্ষক ডিন হেন্ডারসন। পুরো ম্যাচে দুর্দান্ত কিছু সেভ করে সিটির একের পর এক আক্রমণ রুখে দেন তিনি।

৩৩তম মিনিটে পেনাল্টি থেকে ওমার মার্মাউশের শট ঠেকান, ফিরতি বলেও হলান্ডের প্রচেষ্টা রুখে দেন। এরপর ৪৩ ও অতিরিক্ত সময়েও জেরেমি ডোকু ও ডে ব্রুইনের নিশ্চিত গোল ঠেকিয়ে প্যালেসের স্বপ্ন বাঁচিয়ে রাখেন হেন্ডারসন।

সিটি পুরো ম্যাচে বল দখলে রাখে প্রায় ৭৫ শতাংশ সময়। তারা ২৩টি শট নেয়, যার ৬টি ছিল লক্ষ্যে। তবে দুর্বল ফিনিশিং ও হেন্ডারসনের অতিমানবীয় পারফরম্যান্সে গোলশূন্যই থেকে যায় তারা। অন্যদিকে, প্যালেস মাত্র সাতটি শট নেয়, যার দুটি লক্ষ্যে, একটি জালে।

৫৭ মিনিটে মুনোসের আরেকটি শট জালে গেলেও ভিএআরে অফসাইড ধরা পড়লে বাতিল হয়ে যায় প্যালেসের সম্ভাব্য দ্বিতীয় গোল।

শেষ মুহূর্তে ডে ব্রুইনের শট পোস্ট ঘেঁষে বাইরে চলে গেলে হারের গ্লানি সঙ্গী করে মাঠ ছাড়ে সিটি। 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews