1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 1, 2026, 12:04 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল। গোপালগঞ্জ পৌরসভায় আবেদন করেও মিলছে না হোল্ডিং নাম পরিবর্তন, প্রবাসী হয়রানির অভিযোগ। সমাজে মানবতার আলো ছড়ানো এক গুণীজন গোলজার হোসেন। রূপগঞ্জে ছাত্রদল কর্মী দোলন ভূঁইয়াকে হত্যাচেষ্টা মামলার আসামিরা এখনো ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে।

নিউইয়র্ক ট্রেনে আগুন দিয়ে যাত্রী হত্যার ফুটেজ প্রকাশ

  • সময়: Sunday, January 19, 2025
  • 94 View

যুক্তরাষ্ট্রের ম্যানহাটন থেকে কুইন্সগামী একটি ট্রেনের বগিতে ঘুমিয়ে থাকা যাত্রীর কাছে আগুন ধরিয়ে হাস্যরসের সৃষ্টিকারী এক দুর্বৃত্তের ভিডিও প্রকাশ করেছে নিউইয়র্কের পুলিশ। ১০ জানুয়ারি জে ট্রেনের ম্যানহাটন থেকে জ্যামাইকা যাওয়ার পথে ভোর রাত ৩টা ৪০ মিনিটে উডহ্যাভেন স্টেশনে আগুনের ছবি ধরা পড়ে সিসিটিভিতে। ১৬ জানুয়ারি প্রকাশিত এই ভিডিওর সূত্র ধরে পুলিশ সরব হয়েছে আগের মাসে ব্রুকলিনের কোনি আইল্যান্ডগামী ট্রেনের বগিতে ঘুমিয়ে থাকা যাত্রীকে পুড়িয়ে হত্যার যোগসূত্র খুঁজতে।  

পুলিশ আরও উদঘাটনে সক্ষম হয়েছে, জে ট্রেন ম্যানহাটন ত্যাগের আগে ভোর রাত ২টা ২০ মিনিটে সিটি হল পার্কের রাস্তায় দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িতে ওই একই ব্যক্তি আগুন ধরিয়ে দেয়।এর ১০ মিনিট পর পার্শ্ববর্তী চার্চ স্ট্রিটের সন্নিকটে ম্যুরে স্ট্রিটে পার্ক করা আরেকটি গাড়িতে আগুন দেয় একই দুর্বৃত্ত। উভয় গাড়ি পুড়েছে, তবে খুব বেশি ক্ষতি হয়নি। এর ২০ মিনিট পর একটু দূরে দুর্বৃত্তটিকে ব্রুকলিন ব্রিজ-সিটি হল স্টেশনের ভিডিওতে দেখা যায়। একটি কাগজের কাপে আগুন ধরিয়ে তা গার্বেজ ক্যানেতে ছুড়ে মারতে দেখা গেছে এবং গার্বেজ ক্যানেটিতেও আগুন জ্বলতে দেখা যায়।কোনো ঘটনাতেই কেউ আহত হননি বলে পুলিশ জানায়।  

উল্লেখ্য, ২২ ডিসেম্বর ভোররাতে কোনি আইল্যান্ড-স্টিলওয়েল অ্যাভিনিউ স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের বগিতে আগুনে পুড়ে মারা যান সেবাস্টিয়ান জেপিটা (৫৭)। তিনি ছিলেন গৃহহারা এবং তার রাত কাটানোর অবলম্বনই ছিল ট্রেনের বগি। সেই মর্মান্তিক ঘটনায় যাত্রীদের মধ্যে সন্ত্রস্ত অবস্থা বিরাজ করছে।এমন অবস্থায় স্টেট গভর্নর ক্যাথি হোকুল ১৬ জানুয়ারি ঘোষণা দিয়েছেন, নিউইয়র্ক সিটিতে রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত চলাচলকারী প্রতিটি ট্রেনে অন্তত একজন করে পুলিশ থাকবে। প্ল্যাটফর্মেও থাকবে সশস্ত্র পাহারা।  

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews