1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 1, 2026, 12:02 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল। গোপালগঞ্জ পৌরসভায় আবেদন করেও মিলছে না হোল্ডিং নাম পরিবর্তন, প্রবাসী হয়রানির অভিযোগ। সমাজে মানবতার আলো ছড়ানো এক গুণীজন গোলজার হোসেন। রূপগঞ্জে ছাত্রদল কর্মী দোলন ভূঁইয়াকে হত্যাচেষ্টা মামলার আসামিরা এখনো ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে।

গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য নারায়ণগঞ্জ স্থানীয় অংশীজনদের সাথে ইপসার সমন্বয় সভা।

  • সময়: Monday, October 21, 2024
  • 151 View

মোঃ গোলাম রাব্বানী, উপ-সম্পাদকঃ গতকাল ২০ অক্টোবর ২০২৪ ইং নারায়ণগঞ্জ জেলায় অনুষ্ঠিত হলো গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা।
স্থানীয় সরকার বিভাগের দিকনির্দেশনায়, ইউএনডিপি এর কারিগরি সহযোগিতায় এবং ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশান -ইপসা বাস্তবায়নকারী সহযোগী এর মাধ্যমে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জনাব সাকিব আল রাব্বি- অতিরিক্ত জেলাপ্রশাসক,সার্বিক ও(ভারপ্রাপ্ত) উপ-পরিচালক স্থানীয় সরকার বিভাগ, নারায়ণগঞ্জ।
তিনি উপস্থিত সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে গ্রাম আদালত আইন ২০০৬ এবং সংশোধনীয় আইন ২০২৪ এ দুইটি নিয়ে কথা বলেন তিনি বলেন পূর্বে গ্রাম আদালতে এখতিয়ার ছিলো ৭৫,০০০/- (পাঁচাত্তর হাজার) টাকা যা সংশোধন হয়ে ৩,০০,০০০/-(তিন লক্ষ) টাকা করা হয়েছে।
এখন থেকে এই মূল্যমানের সীমার মধ্যে ইউপি চেয়ারম্যান গ্রাম আদালতে বিচার কার্য করতে পারবেন। এ ছাড়া ও তিনি গ্রাম আদালত বিষয়ে কয়েকটি আইনের ধারা নিয়ে পরিস্কার ধারনা প্রদান করেন। গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার প্রচারণা পরিচালনায় স্থানীয় অংশিজনদের সাথে সমন্বয় সভায় প্রতিবেদন উপস্থাপন করেন জনাবা ফিরোজা বেগম- ডিস্ট্রিক্ট ম্যানেজার, ইপসা, নারায়ণগঞ্জ। তিনি এ প্রতিবেদনে গ্রাম আদালত কি,গঠন প্রক্রিয়া ও পরিচালনা বিষয়ে একটি পাওয়ায় পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। তার প্রতিবেদন উপস্থাপনায় তিনি সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধিগনকে গ্রাম আদালত বিষয়ে প্রচার প্রচারণায় তাদের সার্বিক সহযোগিতার অনুরোধ জানান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মাহমুদুল হক- জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নারায়ণগঞ্জ।
গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার প্রচারণা পরিচালনায় স্থানীয় অংশিজনদের সাথে সমন্বয় সভায় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার প্রায় অর্ধশতাধিক সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ এবং নারায়ণগঞ্জ জেলার পাঁচটি উপজেলার এভিসিবি (৩য় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারীগণ।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews