1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. mdjakir349@gmail.com : Md. Jakir Hossain : Md. Jakir Hossain
  6. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
  7. msareza0075@gmail.com : Md Reza : Md Reza
  8. mizanamarsongrambd@gmail.com : Mizanur Rahman Chowdhury Tulu : Mizanur Rahman Chowdhury Tulu
  9. dailyamarsongrambd@gmail.com : Head Office : Head Office
May 31, 2026, 7:29 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। কুড়িগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে বর্জ্য পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ময়মনসিংহে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সোনারগাঁয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শাহজালালের নতুন এটিসি টাওয়ার: তিন মাসে আয় প্রায় ২০০ কোটি কেরানীগঞ্জে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার আর্জেন্টিনার বিশ্বকাপ দল থেকে বাদ পড়লেন যেসব তারকা ১৭ বছর পর স্বাধীনভাবে নেতাকে স্মরণ করার সুযোগ হয়েছে : মির্জা ফখরুল মানবিক সাংবাদিকতায় রাহাত খান আঁখিকে সম্মাননা পঞ্চগড়ে জমি বিরোধে হামলা ভাঙচুর ও লুটপাটের থানায় অভিযোগ করায় এক দম্পতিকে দ্বিতীয় দফার হত্যার উদ্দেশ্যে নৃশংস হামলা।

ট্রেড অ্যানালিস্টদের ভবিষ্যদ্বাণীকেও ‘মিথ্যে’ প্রমাণ করল ‘পাঠান’!

  • সময়: Sunday, January 29, 2023
  • 183 View

মোঃ আল আমিন স্পেশাল  প্রতিনিধি:

ট্রেড অ্যানালিস্টদের ভবিষ্যদ্বাণীকেও ‘মিথ্যে’ প্রমাণ করল ‘পাঠান’! প্রথমদিনেই রেকর্ড বক্স অফিস কালেকশন। বিশেষজ্ঞদের ধারণা ছিল, ‘পাঠানে’র প্রথম দিনের কালেকশন হতে পারে ৩৫ থেকে ৪০ কোটি টাকা। সেখানে প্রথম দিন সন্ধ্যা সোয়া ৮টা নাগাদ বক্স অফিস কালেকশন দাঁড়ায় ২৫.০৫ কোটি টাকা। দিন শেষে সেটাই বেড়ে দাঁড়াল নেট ৫৪ কোটিতে। এককথায় যা সর্বকালের রেকর্ড। পিছনে ফেলে দিয়েছে যশের KGF-2 এর প্রথম দিনের কালেকশনকে।

শুধু ভারতে নয়। বিদেশের মাটিতেও ঝড় তুলেছে কিং খানের ‘পাঠান’। ট্রেড অ্যানালিস্টরা বলছেন, প্রথম দিনেই বিশ্বজুড়ে বক্স অফিসে ১০০ কোটির বেশি ব্য়বসা করে ফেলেছে ছবিটি। সংযুক্ত আরব আমিরশারী ও সিঙ্গাপুরে এক নম্বর ‘পাঠান’। ছবি মুক্তির দিনই এক নম্বর জায়গাটা দখল করে নিয়েছে ভারতের ‘পাঠান’! ওদিকে, বুধবার বিকালেই মার্কিন মুলুকে ১০ লাখ ডলারের বেশি ব্যবসা করেছে ‘পাঠান’। নিউজিল্যান্ডে ব্যবসার পরিমাণ প্রথম দিনে প্রায় ৭২০০০ ডলার। অস্ট্রেলিয়াতেও রমরমিয়ে চলছে ‘পাঠান’। প্রথম দিনের কালেকশন প্রায় ৪ লাখ ৩০ হাজার ডলার।

ছবি মুক্তির আগেই অবশ্য রেকর্ড করে ‘পাঠান’। অনলাইন টিকিট বিক্রিতে ইতিহাস গড়েছে এই ছবি। অগ্রিম বুকিংয়ের পরিমাণ-ই ছিল ২০ কোটি। সকাল ৬টার শো থেকে ঐতিহাসিক অগ্রিম বুকিং হয় ‘পাঠান’-এর। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবি সারা দেশে ৩৫০০ স্ক্রিনে মুক্তি পায়। এই প্রথম কোনও হিন্দি ছবি একসঙ্গে ১০০টি দেশেও মুক্তি পায়। অ্যাকশন প্যাকড এই স্পাই থ্রিলারে শাহরুখের সঙ্গেই নজর কাড়েন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম।

২০১৮ সালের পরে আবার পুরোপুরি বড় পরদায়, স্বমহিমায় শাহরুখ। তাই ছবিটি নিয়ে দেশজুড়ে সিনেপ্রেমীদের মধ্যে আগ্রহ ছিল তুঙ্গে। আলাদা করে আগ্রহ ছিল শাহরুখ ভক্তদের মনেও। ওদিকে আবার প্রথম থেকেই বিতর্কের কেন্দ্রে ছিল ‘পাঠান’। তাই বুধবার ছবি মুক্তি পেতেই মুম্বই, দিল্লি, কলকাতা- সহ দেশের সব বড় শহরে ‘পাঠান’কে ঘিরে শুরু হয়ে যায় উন্মাদনা। ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার জন্য সিনেমা হলে হাজির হন অগণিত ভক্ত। সোশ্যাল মিডিয়ায় ছবি নিয়ে একের পর এক পোস্ট। যাতে উঠে আসে হলের ভিতরে সিনেমার গান-ডায়লগের সঙ্গে ভক্তদের উন্মাদনার ছবি। সব মিলে ‘পাঠান’ জ্বরে কাবু এখন সিনেপ্রেমীরা।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews