1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
August 13, 2026, 12:52 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। ‎শ্রীপুর পৌরসভায় অনিয়মের অভিযোগ,প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী। গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম খানের বিরুদ্ধে অপপ্রচার। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেনকে কেন্দ্র করে সম্প্রতি বিভিন্ন ধরনের অপ-প্রচার যাহা নিন্দনীয়। বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্ব সিলেট মহানগর মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন এর বিরুদ্ধে  স্বার্থান্বেষী মহলর গভীর ষড়যন্ত্র।  জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের স্বচ্ছতা ও নিষ্ঠা নিয়ে অপপ্রচার: অভিযোগ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। দুর্নীতিমুক্ত কৃষি বিভাগ গড়ে তোলার কারিগর সততা ও কর্মঠ এক অনন্য দৃষ্টান্ত নেত্রকোণার কৃষি কর্মকর্তা দেওয়ান আসাদুজ্জামান খান। ঠাকুরগাঁও জেলার জেলা রেজিস্ট্রার হেলাল উদ্দিন এর মতো একজন সৎ, কর্মঠ ও নীতিবান কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচার চালানো অত্যন্ত নিন্দনীয়। অধ্যাপক ড. মোহাম্মদ এনামউল্যার যোগ্য ও দক্ষ নেতৃত্বে বিশ্ববিদ্যালয়টি দেশের অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। কেরানীগঞ্জ পাসপোর্ট অফিসের উচ্চমান সহকারী মোহাম্মদ মোশারফ হোসেনের বিরুদ্ধে  একটি সংঘবদ্ধ চক্ররা মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে।  চুয়াডাঙ্গা জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন এর বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক অপপ্রচার।তিনি সৎ ও নিষ্ঠাবান।

শুরু হতে যাচ্ছে মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২০

  • সময়: Monday, January 11, 2021
  • 576 View

মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯ সফলভাবে আয়োজনের পর এবছর আবারও শুরু হতে যাচ্ছে ২০২০ এর আয়োজন। বৈশ্বিক মহামারীর কারণে ২০২০ সালের মূল আয়োজনের সময় কিছুটা পরিবর্তন করে ২০২১ এ নেয়া হয়েছে। হোটেল সোনারগাঁও এ মিডিয়া কনফারেন্সের মাধ্যমে মিস ইউনিভার্স ২০২০ সালের বাংলাদেশ পর্বের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়।

গতবারের প্রধান স্পন্সর ফ্লোরা ব্যাংক এবারো মিস ইউনিভার্স বাংলাদেশের প্রধান স্পন্সর হিসেবে যুক্ত রয়েছেন। প্রতিযোগিতার এবারের মূল স্লোগান ‘আমার আত্মবিশ্বাস, আমার সৌন্দর্য’।    মিস ইউনিভার্স বাংলাদেশের প্রেসিডেন্ট রফিকুল ইসলাম ডিউক বলেন, বাংলাদেশের অন্যতম বুদ্ধিমতী, মেধাবী ও আত্মবিশ্বাসী তরুণীদের বিশ্ব দরবারে তুলে ধরবে মিস ইউনিভার্স বাংলাদেশ। বাংলাদেশের নারীদের জন্য এটি এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে তাঁরা তাঁদের চলার পথে নানা চ্যালেঞ্জ মোকাবেলা সহ নানামুখী সামাজিক কার্যক্রমের মাধ্যমে মানবতার সেবায় এগিয়ে আসবে। 

বর্তমানে নারী নির্যাতন আমাদের সমাজের অন্যতম গুরুতর সমস্যা। এই পদক্ষেপের মাধ্যমে নারী নির্যাতনের বিরুদ্ধে দেশ ব্যাপী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের একটি বিষয়, এর মাধ্যমে বাংলাদেশের একজন প্রতিনিধি মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরবেন এবং প্রমাণ করবেন বাংলাদেশের নারীরাও বিশ্বের যেকোনো দেশের নারীদের মতোই আত্মবিশ্বাসী।’ 

“মিস ইউনিভার্স বাংলাদেশ এর ওয়েব সাইট www.missuniverse.com.bd এর মাধ্যমে আগামী ১৩ জানুয়ারি থেকে আবেদন নেয়া শুরু হবে এবং ২৫ জানুয়ারি পর্যন্ত আবেদন চলবে। এবার আবেদনের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১০০০ টাকা। নিবন্ধন প্রক্রিয়া এবং প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানা যাবে মিস ইউনিভার্স বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেইজ www.facebook.com/MUBangladesh এবং ওয়েবসাইট www.missuniverse.com.bd থেকে। পর্যায়ক্রমে অডিশনের মাধ্যমে বাছাই এবং গ্রুমিং শেষে মিস ইউনিভার্স বাংলাদেশের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী মার্চ মাসে। বাংলাদেশ পর্বের বিজয়ী আগামী মে মাসে অংশ নিবেন যুক্তরাষ্ট্রের মূল আয়োজনে।

মিডিয়া কনফারেন্সে উপস্থিত ছিলেন মিস ইউনিভার্স বাংলাদেশের প্রেসিডেন্ট রফিকুল ইসলাম ডিউক , ন্যাশনাল ডাইরেক্টর শফিকুল ইসলাম, আরটিভির প্রধান নির্বাহী সৈয়দ আশিক রহমান, এ্যাড কম-এর ব্যাবস্থাপনা পরিচালক নাজিম ফারহান চৌধুরী, মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯ শিরিন আক্তার শীলা এবং আরও অনেকে।

মিস ইউনিভার্স বাংলাদেশের প্রধান স্পন্সর ফ্লোরা ব্যাংক, সহযোগী পার্টনার আরটিভি, মেকওভার পার্টনার পারসোনা এবং পিআর পার্টনার নর্থবুক কনসালটেন্ট লিমিটেড। 

উল্লেখ্য, মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯ সালের গ্র্যান্ড ফিনালের বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মিস ইউনিভার্স ১৯৯৪ এবং বলিউড তারকা সুস্মিতা সেন। এবারের আয়োজনেও উপস্থিত থাকবেন একজন সাবেক মিস ইউনিভার্স।  

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews