1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
November 29, 2026, 2:44 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ১১নং ওয়ার্ডে মিরপুর থানা বিএনপি’র আহ্বায়ক সদস্য কারা-নির্যাতিত মোঃ মনির হোসেন এর নেতৃত্বে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত চট্টগ্রামে এন কে ডেইরি ফার্মের মালিকের বিরুদ্ধে প্রতারণা ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ টেকনাফে ৮ কোটি ৫০ লাখ টাকার ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ কোস্ট গার্ডের শিক্ষার্থীদের মাঠে ফেরাতে স্কুল পর্যায়ে পাঁচ খেলা বাধ্যতামূলক করার উদ্যোগ: এমপি আবু সুফিয়ান আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন ইসহাক কাদের চৌধুরী স্মৃতি একাদশ দুধ-ডিম-চকলেটে জেলেপল্লির শিশুদের মন জয় করলেন ডিসি জাহিদ মাগুরায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নের পথে—পাল্লা-গোয়ালখালীতে আশার আলো! আশুলিয়ায় পৃথক স্থানে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন, নাশকতার আশঙ্কা জাতীয় ঐক্য চাইলে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: বিরোধীদলীয় নেতা শেয়ারবাজারে বড় উত্থান, লেনদেন ছাড়াল ১২০০ কোটি টাকা

মাগুরায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নের পথে—পাল্লা-গোয়ালখালীতে আশার আলো!

  • সময়: Saturday, November 28, 2026
  • 25 View

শান্তা বিশ্বাস, স্টাফ রিপোর্টার :
মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান পাল্লা-গোয়ালখালী মৌজায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আশ্বাস প্রদান করেছেন। বৃহস্পতিবার ২৬ নভেম্বর বিকাল ৪ টার সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান পিকুল খান, বিএনপি নেতা ফরিদ হাসান খান, মাগুরা পৌর মহিলা দলের আহবায়ক খুরশীদা ইয়াসমিন ইতি সহ স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী।

মাগুরাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা—নিজ জেলায় একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা। এই প্রত্যাশা বাস্তবে রূপ নেওয়ার আশ্বাস নিঃসন্দেহে আমাদের জন্য আনন্দ ও আশার খবর।
মাগুরার মানুষের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা সংস্কৃতিবিষয়ক মাননীয় মন্ত্রী এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এমপি এবং মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান এমপি।
বিশেষ ধন্যবাদ এই স্বপ্ন বাস্তবায়নে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাওয়া পারলা গ্রামের বিএনপি নেতা যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান পিকুল খান এবং মাগুরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট ও বিএনপি নেতা ফরিদ হাসান খান।
পাশাপাশি কৃতজ্ঞতা পারলা, গোয়ালখালী গ্রামের সর্বস্তরের মানুষকে, যাঁদের দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশা এই উদ্যোগকে আরও বেগবান করেছে।
আমরা আশাবাদী, আশ্বাসের বাস্তবায়ন ঘটবে। মাগুরায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হলে শুধু চিকিৎসা শিক্ষার নতুন দিগন্তই উন্মোচিত হবে না, বরং উন্নত চিকিৎসাসেবা, কর্মসংস্থান ও সামগ্রিক উন্নয়নের নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।

মাগুরার উন্নয়ন হোক দল-মত-নির্বিশেষে সবার অঙ্গীকার।
স্বপ্ন নয়, বাস্তবে দেখতে চাই—মাগুরায় একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews