1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
November 14, 2026, 12:05 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। চট্টগ্রামে চাঁদাবাজির শিকার ক্ষতিগ্রস্ত তিন ক্ষুদ্র ব্যবসায়ীর পাশে জামায়াত চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৭ জন গ্রেফতার, কিশোর গ্যাংয়ের ৫২৪ সদস্য আটক চট্টগ্রামে পোশাক শ্রমিকদের জন্য বিশেষ ওএমএসে উপচে পড়া ভিড়। মাস্টারদের সনদ বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জাহাজী শ্রমিক ফেডারেশনের মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে পাশে থাকবে চসিক: প্রশাসক ডা. শাহাদাত। আইনি সহায়তার প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ: এক আইনজীবী আটক, আরেকজন পলাতক; বাদীকে হত্যার হুমকির অভিযোগে চরম নিরাপত্তাহীনতা। চট্টগ্রামে ‘উপমহাদেশে ইসলামী আন্দোলন: ইতিহাস ও ঐতিহ্য’ গ্রন্থের মোড়ক উন্মোচন মির্জাপুরে সম্প্রীতি সহায়তা ফাউন্ডেশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। সাভারের রাজাশনে ‘UNITY FOR HUMANITY’-এর যাত্রা শুরু, চলছে নতুন সদস্য সংগ্রহ…. ফেনীতে ৮ কেজি গাঁজাসহ রোহিঙ্গা নারী আটক

চট্টগ্রামে পোশাক শ্রমিকদের জন্য বিশেষ ওএমএসে উপচে পড়া ভিড়।

  • সময়: Friday, November 13, 2026
  • 12 View

মোহাম্মদ বিল্লাল হোসেন, চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম নগরীতে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের জন্য সরকারের বিশেষ ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচিতে ব্যাপক সাড়া পড়েছে। নগরীর ১০টি স্থানে ট্রাকে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি কার্যক্রমে শ্রমিকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। শুধু সাধারণ শ্রমিক নন, পোশাক কারখানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদেরও চাল কিনতে লাইনে দাঁড়াতে দেখা গেছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় নগরীর উত্তর কাট্টলী এলাকায় লাকি গার্মেন্টস-সংলগ্ন মোড়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার (উন্নয়ন) নুসরাত সুলতানা, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জি এম ফারুক হোসেন পাটওয়ারী, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং খাদ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বিশেষ ওএমএসের ট্রাক সেলগুলোতে চাল কিনতে পোশাক শ্রমিকদের দীর্ঘ লাইন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বমুখী দামের মধ্যে অর্ধেক মূল্যে চাল কেনার সুযোগ পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন শ্রমিকরা। তবে সপ্তাহে এক দিনের পরিবর্তে দুই দিন চাল বিক্রির দাবি জানিয়েছেন কেউ কেউ।
চট্টগ্রাম খাদ্য বিভাগের কর্মকর্তারা জানান, তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য ব্যয় কমানো এবং সাশ্রয়ী মূল্যে চাল পাওয়ার সুযোগ নিশ্চিত করতে সরকার এ বিশেষ কর্মসূচি চালু করেছে। এর আওতায় প্রত্যেক শ্রমিক মাসে ৩০ টাকা কেজি দরে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন।
প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং বিকেল আড়াইটা থেকে ৫টা পর্যন্ত মজুত থাকা সাপেক্ষে চাল বিক্রি করা হবে। চাল কিনতে শ্রমিকদের নিজ নিজ গার্মেন্টসের পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাস্টার রোলে স্বাক্ষর গ্রহণের মাধ্যমে বিক্রয় কার্যক্রম পরিচালিত হচ্ছে।
নগরীর শ্রমঘন ১০টি এলাকায় এ চাল বিক্রি করা হচ্ছে। স্থানগুলো হলো—উত্তর কাট্টলীতে লাকি গার্মেন্টসের পাশে, অক্সিজেন রেলগেটের পাশে, বালুছড়ার কুলগাঁও স্কুলের সামনে, দেওয়ানহাট সিঅ্যান্ডবি গেটের পাশে, কালুরঘাট বার্জার ফ্যাক্টরির মোড়ে, বাহির সিগন্যাল রেললাইনের উত্তর পাশে, বায়েজিদ রুবি গেটের সামনে, বাকলিয়ার চাক্তাই তুলাতুলীর মোড়ে, সিইপিজেড মোড়ে টিসিবি কার্যালয়ের সামনে এবং কেইপিজেডের স্টিল মিল বাজারে।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাসিন্দা সানজিদা আক্তার দীর্ঘ চার বছর ধরে কাট্টলী এলাকার একটি পোশাক কারখানায় অপারেটর হিসেবে কাজ করছেন। তিনি বলেন, বাজারে বেশির ভাগ পণ্যই এখন ক্রয়ক্ষমতার বাইরে। চালের দামও বেড়েছে। সরকার ৩০ টাকা কেজি দরে চাল দেওয়ায় কিছুটা স্বস্তি পাচ্ছেন তারা। তবে সপ্তাহে দুই দিন চাল কেনার সুযোগ দেওয়া হলে আরও ভালো হতো।
শুক্রবার দুপুর ১২টার দিকে দেওয়ানহাট সিঅ্যান্ডবি গেটের পাশের একটি বিশেষ ওএমএস ট্রাক সেলে গিয়ে দেখা যায়, চাল কিনতে পোশাক শ্রমিকদের দীর্ঘ সারি। সেখানে উপচে পড়া ভিড়ের মধ্যে সারিবদ্ধভাবে চাল সংগ্রহ করছিলেন শ্রমিকরা।
পোশাক শ্রমিক কামাল হোসেন বলেন, বাজারে প্রতি কেজি চাল ৬০ টাকার বেশি দামে কিনতে হয়। অথচ এখানে ৩০ টাকায় চাল পাওয়া যাচ্ছে। এতে নিম্নআয়ের মানুষের কিছুটা হলেও স্বস্তি মিলছে। এ কর্মসূচি সারা বছর চালু থাকলে শ্রমিকদের জন্য অনেক উপকার হবে।
আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জি এম ফারুক হোসেন পাটওয়ারী জানান, খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন খাদ্য অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। কর্মসূচির স্বচ্ছতা ও সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে পৃথক মনিটরিং টিম গঠন করা হয়েছে।
তিনি বলেন, নিম্নআয়ের মানুষের খাদ্যপ্রাপ্তি সহজ করা এবং তাদের ক্রয়ক্ষমতা বিবেচনায় মূল্য সহায়তা দিতে সরকার নিয়মিত ভর্তুকি মূল্যে ওএমএস কর্মসূচি পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য বিশেষ এ উদ্যোগ নেওয়া হয়েছে। আপাতত প্রতি শুক্রবার চাল বিক্রি করা হবে। অবিক্রীত চাল থাকলে শনিবারও বিক্রি করা হবে।
তিনি আরও বলেন, কার্যক্রমটি কঠোরভাবে তদারকি করা হচ্ছে। এ জন্য মনিটরিং টিম গঠন করা হয়েছে। কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews