1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
November 13, 2026, 2:27 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৭ জন গ্রেফতার, কিশোর গ্যাংয়ের ৫২৪ সদস্য আটক চট্টগ্রামে পোশাক শ্রমিকদের জন্য বিশেষ ওএমএসে উপচে পড়া ভিড়। মাস্টারদের সনদ বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জাহাজী শ্রমিক ফেডারেশনের মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে পাশে থাকবে চসিক: প্রশাসক ডা. শাহাদাত। আইনি সহায়তার প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ: এক আইনজীবী আটক, আরেকজন পলাতক; বাদীকে হত্যার হুমকির অভিযোগে চরম নিরাপত্তাহীনতা। চট্টগ্রামে ‘উপমহাদেশে ইসলামী আন্দোলন: ইতিহাস ও ঐতিহ্য’ গ্রন্থের মোড়ক উন্মোচন মির্জাপুরে সম্প্রীতি সহায়তা ফাউন্ডেশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। সাভারের রাজাশনে ‘UNITY FOR HUMANITY’-এর যাত্রা শুরু, চলছে নতুন সদস্য সংগ্রহ…. ফেনীতে ৮ কেজি গাঁজাসহ রোহিঙ্গা নারী আটক পতেঙ্গায় হাসপাতাল নির্মাণ ও ওয়াসার পানি সংযোগের দাবি শামসুজ্জামান হেলালীর।

মাস্টারদের সনদ বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জাহাজী শ্রমিক ফেডারেশনের

  • সময়: Friday, November 13, 2026
  • 4 View

মোহাম্মদ বিল্লাল হোসেন, চট্টগ্রাম ব্যুরো:

পণ্য পরিবহন নীতিমালা-২০২৪ বাস্তবায়নের নামে বিডব্লিউটিসিসির (BWTCC) ছাড়পত্রবিহীন লাইটার জাহাজ পরিচালনার দায়ে মাস্টারদের যোগ্যতা সনদ বাতিল বা স্থগিত করার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় শাখা।

ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি এম নুরুল হুদা চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান মাস্টার এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, নৌপরিবহন অধিদপ্তর গত ২১ অক্টোবর ২০২৬ তারিখে স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে যোগ্যতা সনদধারী মাস্টারদের পণ্য পরিবহন নীতিমালা-২০২৪ অনুযায়ী বিডব্লিউটিসিসির ছাড়পত্রবিহীন লাইটার জাহাজে পণ্য পরিবহন থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট মাস্টারদের সনদ স্থগিত বা বাতিলের কথা জানানো হয়েছে।

ফেডারেশন নেতারা বলেন, শ্রমিকেরা পণ্য পরিবহন নীতিমালা-২০২৪ শতভাগ বাস্তবায়নের পক্ষে। তবে এ নীতিমালা কার্যকর করতে হলে জাহাজ বুকিংয়ের কাজে নিয়োজিত লোকাল এজেন্ট এবং নীতিমালাবিরোধী কর্মকাণ্ডে জড়িত জাহাজ মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। শুধু মালিকের নির্দেশ পালন করতে বাধ্য মাস্টারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করলে নীতিমালা বাস্তবায়নের পরিবর্তে নৌশ্রমিকদের হয়রানির সুযোগ তৈরি হবে।

তারা আরও বলেন, মাস্টাররা এখন এমন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন, যেখানে তাদের চাকরি ও যোগ্যতা সনদ—দুটির যেকোনো একটি হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। মালিকের নির্দেশ পালন করতে বাধ্য শ্রমিকদের শাস্তির আওতায় না এনে নীতিমালা লঙ্ঘনকারী জাহাজ মালিক, অতিমুনাফালোভী পণ্য এজেন্ট ও লোকাল এজেন্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

বিবৃতিতে বিডব্লিউটিসিসির ছাড়পত্র ছাড়া পণ্য পরিবহনে নিয়োজিত জাহাজগুলোর লাইসেন্স, সার্ভে ও রেজিস্ট্রেশন স্থগিত বা বাতিল করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

ফেডারেশন নেতারা অভিযোগ করেন, নৌপরিবহন অধিদপ্তরকে ব্যবহার করে মাস্টারদের যোগ্যতা সনদ বাতিলের হুমকি দেওয়া এবং নৌ-সেক্টরে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে। এ ধরনের কর্মকাণ্ডের পেছনে সিরিয়াল বাণিজ্যে জড়িত কিছু শ্রমিক নেতা ও অতিমুনাফালোভী মালিক শ্রেণির অসৎ ব্যক্তিরা জড়িত বলে তারা অভিযোগ করেন। এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

বিবৃতিতে অবিলম্বে মাস্টারদের সনদ বাতিল বা স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার করে পূর্বের নিয়মে তাদের চাকরি করার সুযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews