1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
November 14, 2026, 12:05 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। চট্টগ্রামে চাঁদাবাজির শিকার ক্ষতিগ্রস্ত তিন ক্ষুদ্র ব্যবসায়ীর পাশে জামায়াত চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৭ জন গ্রেফতার, কিশোর গ্যাংয়ের ৫২৪ সদস্য আটক চট্টগ্রামে পোশাক শ্রমিকদের জন্য বিশেষ ওএমএসে উপচে পড়া ভিড়। মাস্টারদের সনদ বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জাহাজী শ্রমিক ফেডারেশনের মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে পাশে থাকবে চসিক: প্রশাসক ডা. শাহাদাত। আইনি সহায়তার প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ: এক আইনজীবী আটক, আরেকজন পলাতক; বাদীকে হত্যার হুমকির অভিযোগে চরম নিরাপত্তাহীনতা। চট্টগ্রামে ‘উপমহাদেশে ইসলামী আন্দোলন: ইতিহাস ও ঐতিহ্য’ গ্রন্থের মোড়ক উন্মোচন মির্জাপুরে সম্প্রীতি সহায়তা ফাউন্ডেশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। সাভারের রাজাশনে ‘UNITY FOR HUMANITY’-এর যাত্রা শুরু, চলছে নতুন সদস্য সংগ্রহ…. ফেনীতে ৮ কেজি গাঁজাসহ রোহিঙ্গা নারী আটক

চট্টগ্রামে ‘উপমহাদেশে ইসলামী আন্দোলন: ইতিহাস ও ঐতিহ্য’ গ্রন্থের মোড়ক উন্মোচন

  • সময়: Friday, November 13, 2026
  • 35 View

মোহাম্মদ আসিফ,চট্টগ্রাম :

উপমহাদেশে ইসলামী আন্দোলনের ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম ও অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে অধ্যাপক মাওলানা লিয়াকত আক্তার সিদ্দিকী প্রণীত ‘উপমহাদেশে ইসলামী আন্দোলন: ইতিহাস ও ঐতিহ্য’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে চট্টগ্রামের দেওয়ানবাজার ইসলামিক একাডেমি কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সাবেক প্রো-ভাইস চ্যান্সেলর ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. আবু বকর রফিক আহমদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক এস এম লুৎফর রহমান, মিছবাহুস ছালেহিন সিদ্দিকী, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা আহমদুর রহমান নদভী, শফিউল আলম ছোবহানী, ডা. মুহাম্মদ মহিম উদ্দীন, অধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, হামেদ হাসান ইলাহী, কায়সারুল আমিন, মুহাম্মদ আমিনুর রহমান, সাবেক ছাত্রনেতা সাইফুদ্দিন খালেদসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, একটি জাতির আত্মপরিচয় ও আদর্শিক ভিত্তি নির্মাণে ইতিহাসের ভূমিকা অপরিসীম। উপমহাদেশের ইসলামী আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের গবেষণাধর্মী গ্রন্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি গ্রন্থটির বহুল প্রচার ও পাঠকপ্রিয়তা কামনা করেন।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, উপমহাদেশের ইসলামী আন্দোলনের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ ও তাৎপর্যপূর্ণ। এ অঞ্চলে ইসলামের প্রচার-প্রসার, দ্বীন প্রতিষ্ঠার প্রচেষ্টা, আত্মত্যাগ ও সংগ্রামের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা জরুরি। ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে নতুন প্রজন্ম নিজেদের আদর্শিক অবস্থান, দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন হতে পারবে। এ গুরুত্বপূর্ণ ইতিহাস সংকলনে অধ্যাপক মাওলানা লিয়াকত আক্তার সিদ্দিকীর গবেষণা ও লেখনীর উদ্যোগ প্রশংসনীয়।

বিশেষ অতিথি ড. আবু বকর রফিক আহমদ বলেন, ইতিহাস চর্চা শুধু অতীত জানার বিষয় নয়; বরং অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে সমৃদ্ধ করা এবং ভবিষ্যতের পথনির্দেশনা গ্রহণের অন্যতম মাধ্যম। উপমহাদেশের ইসলামী আন্দোলনের ইতিহাস নিয়ে এ ধরনের গ্রন্থ পাঠক ও গবেষকদের জন্য সহায়ক হবে।

অনুষ্ঠানে বক্তারা গ্রন্থের প্রণেতা অধ্যাপক মাওলানা লিয়াকত আক্তার সিদ্দিকীর গবেষণা ও সাহিত্যকর্মের প্রশংসা করেন। তাঁরা আশা প্রকাশ করেন, বইটি উপমহাদেশের ইসলামী আন্দোলনের ইতিহাস, ঐতিহ্য ও চিন্তাধারা সম্পর্কে পাঠকদের জ্ঞান ও উপলব্ধিকে সমৃদ্ধ করবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews