1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
November 12, 2026, 12:53 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। ফেনীতে ৮ কেজি গাঁজাসহ রোহিঙ্গা নারী আটক পতেঙ্গায় হাসপাতাল নির্মাণ ও ওয়াসার পানি সংযোগের দাবি শামসুজ্জামান হেলালীর। নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রামে ছাত্রশিবিরের বিক্ষোভ। চসিকের অভিযানে বহদ্দারহাটে দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ। চট্টগ্রামের পাহাড়তলীতে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ফারুক গ্রেপ্তার। আন্তর্জাতিক ড্রোন প্রতিযোগিতায় চুয়েটের পাশে ডিসি জাহিদ, দিলেন এক লাখ টাকা অনুদান অনলাইনে জমির নামজারি করতে কত টাকা লাগে, জানুন পুরো প্রক্রিয়া চটকদার বিজ্ঞাপন ও কম মূল্যের লোভনীয় অফার: ‘ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি’র প্রতারণার ফাঁদে সাধারণ মানুষ মানবিক চিকিৎসা সেবায় অনন্য দৃষ্টান্ত ডা. সৌরভ নাথ শুভ, অসহায় মানুষের আস্থার প্রতীক কর্ণফুলী চ্যানেল থেকে ৭০ হাজার কেজি সিমেন্ট জব্দ, আটক ৫

ফেনীতে ৮ কেজি গাঁজাসহ রোহিঙ্গা নারী আটক

  • সময়: Thursday, November 12, 2026
  • 2 View

এসআরবি-৭-এর অভিযানে গ্রেপ্তার; গাঁজার আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা

মোহাম্মদ আসিফ, চট্টগ্রাম:

ফেনীর ছাগলনাইয়ায় ৮ কেজি গাঁজাসহ হামিদা বেগম (২৮) নামে এক রোহিঙ্গা নারীকে আটক করেছে এসআরবি-৭, চট্টগ্রাম। বুধবার (১১ নভেম্বর) রাত আনুমানিক ৯টা ২৫ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছাগলনাইয়া থানাধীন পুরাতন মুহুরীগঞ্জ এলাকার সুলতানা ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এসআরবি-৭ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, এক মাদক কারবারি যাত্রীবেশে বাসযোগে ফেনী থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে এসআরবি-৭-এর একটি আভিযানিক দল মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।

এ সময় সিডিএম ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস চেকপোস্টের কাছে পৌঁছালে থামার সংকেত দেওয়া হয়। তখন বাসের ভেতরে থাকা এক নারী ব্যাগসহ দ্রুত নেমে পালানোর চেষ্টা করেন। পরে এসআরবি সদস্যরা তাকে আটক করেন।

আটক হামিদা বেগম কক্সবাজারের উখিয়া থানাধীন কুতুপালং এলাকার কামাল মিয়ার মেয়ে। তার সঙ্গে থাকা কালো রঙের কাপড়ের ব্যাগ তল্লাশি করে আকাশি রঙের পলিথিনে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ৮০ হাজার টাকা।

এসআরবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারী দীর্ঘদিন ধরে ফেনীর সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কক্সবাজারের বিভিন্ন স্থানে মাদকসেবী ও ব্যবসায়ীদের কাছে বেশি দামে বিক্রি করার কথা জানিয়েছেন।

আটক নারী ও উদ্ধার করা মাদকের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ছাগলনাইয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews