1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
November 12, 2026, 1:05 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। ফেনীতে ৮ কেজি গাঁজাসহ রোহিঙ্গা নারী আটক পতেঙ্গায় হাসপাতাল নির্মাণ ও ওয়াসার পানি সংযোগের দাবি শামসুজ্জামান হেলালীর। নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রামে ছাত্রশিবিরের বিক্ষোভ। চসিকের অভিযানে বহদ্দারহাটে দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ। চট্টগ্রামের পাহাড়তলীতে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ফারুক গ্রেপ্তার। আন্তর্জাতিক ড্রোন প্রতিযোগিতায় চুয়েটের পাশে ডিসি জাহিদ, দিলেন এক লাখ টাকা অনুদান অনলাইনে জমির নামজারি করতে কত টাকা লাগে, জানুন পুরো প্রক্রিয়া চটকদার বিজ্ঞাপন ও কম মূল্যের লোভনীয় অফার: ‘ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি’র প্রতারণার ফাঁদে সাধারণ মানুষ মানবিক চিকিৎসা সেবায় অনন্য দৃষ্টান্ত ডা. সৌরভ নাথ শুভ, অসহায় মানুষের আস্থার প্রতীক কর্ণফুলী চ্যানেল থেকে ৭০ হাজার কেজি সিমেন্ট জব্দ, আটক ৫

চটকদার বিজ্ঞাপন ও কম মূল্যের লোভনীয় অফার: ‘ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি’র প্রতারণার ফাঁদে সাধারণ মানুষ

  • সময়: Thursday, November 12, 2026
  • 10 View

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর গুলশানে প্রধান কার্যালয় অবস্থিত দাবি করে ‘ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি’ (Goldeneye Developers Ltd. এবং DR Musa Properties) নামের একটি প্রতিষ্ঠান চটকদার বিজ্ঞাপন ও অবিশ্বাস্য কম মূল্যে ফ্লাট ও জমি দেওয়ার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। নামসর্বস্ব এই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে সাধারণ গ্রাহকদের হয়রানি ও প্রতারণার অভিযোগ দিন দিন বাড়ছে।
১৬ লাখ টাকায় ১৫০০ বর্গফুটের ফ্ল্যাটের লোভনীয় প্রলোভন:
অনুসন্ধানে দেখা যায়, প্রতিষ্ঠানটি বিভিন্ন প্রচারপত্র ও বিজ্ঞাপনের মাধ্যমে দাবি করছে যে, মাত্র ১৬ লাখ টাকায় ১৫০০ বর্গফুটের ফ্ল্যাটের মালিক হওয়া সম্ভব। বিজ্ঞাপনে প্রায় ১,৫০০ বিঘা জমির ওপর প্রায় ১৯,০০০ প্লট নিয়ে ‘ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি’ গড়ে উঠছে বলে প্রচার করা হলেও বাস্তবে এর কোনো বৈধ ও সুনির্দিষ্ট ভিত্তি বা প্রকল্প এলাকায় পর্যাপ্ত জমির অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছে ভুক্তভোগী ও স্থানীয়রা। মিরপুর বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা সংলগ্ন তুরাগ নদীর তীরবর্তী এলাকা কিংবা কাউন্দিয়া সেতু সংলগ্ন এলাকায় এই প্রকল্পের অবস্থান বলা হলেও সাধারণ মানুষ সেখানে গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন।
গ্রাহকদের হয়রানি ও উৎকণ্ঠা:
কম খরচে রাজধানীর কাছাকাছি আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ফ্ল্যাট বা প্লটের মালিক হওয়ার স্বপ্ন দেখে মধ্যবিত্ত ও সাধারণ আয়ের মানুষ এই চক্রের ফাঁদে পা দিচ্ছেন। কিস্তিতে টাকা পরিশোধের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিলেও পরবর্তীতে প্রকল্পের কাজের কোনো অগ্রগতি বা কাঙ্ক্ষিত জমির হদিস পাচ্ছেন না গ্রাহকরা। এতে সর্বস্বান্ত হয়ে অনেকেই চরম মানসিক ও আর্থিক হয়রানির শিকার হচ্ছেন।

গ্রাহকদের হয়রানি ও উৎকণ্ঠা:
কম খরচে রাজধানীর কাছাকাছি আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ফ্ল্যাট বা প্লটের মালিক হওয়ার স্বপ্ন দেখে মধ্যবিত্ত ও সাধারণ আয়ের মানুষ এই চক্রের ফাঁদে পা দিচ্ছেন। কিস্তিতে টাকা পরিশোধের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিলেও পরবর্তীতে প্রকল্পের কাজের কোনো অগ্রগতি বা কাঙ্ক্ষিত জমির হদিস পাচ্ছেন না গ্রাহকরা। এতে সর্বস্বান্ত হয়ে অনেকেই চরম মানসিক ও আর্থিক হয়রানির শিকার হচ্ছেন।
প্রশাসনের হস্তক্ষেপ কামনা:
এ ধরনের নামসর্বস্ব রিয়েল এস্টেট বা ডেভেলপার কোম্পানির চটকদার বিজ্ঞাপন ও প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে এবং ভূমিদস্যুদের আইনের আওতায় আনতে অবিলম্বে সংশ্লিষ্ট প্রশাসন ও রাজউকসহ (RAJUK) সংশিষ্ট কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ও সচেতন মহল।এই বিষয়ে কামাল হোসেন চেয়ারম্যান দুর্নীতি দমন কমিশন একটি অভিযোগ দায়ের করেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews