1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 17, 2026, 10:29 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও !

  • সময়: Sunday, October 4, 2026
  • 13 View

বিশেষ প্রতিনিধি : মোহনা টেলিভিশনের এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে কথা বলায় সাংবাদিক নেতাদের ওপর হামলার চেষ্টার ঘটনা ঘটেছে।জানা যায় আদালত চত্বরে সংঘবদ্ধ ভাবে মব সৃষ্টি করে সাংবাদিক নেতাদের হেনস্থা করার চেষ্টা চালায় ৬-৭ জনের একটি দল।জানা গেছে শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে যিনি অবস্থান নেয় তাকেই টার্গেট করা হচ্ছে।কেননা মোহনা টেলিভিশন একটি জনপ্রিয় টেলিভিশন চ্যানেল যার এমডি হিসেবে শাহেদ আহমেদ মজুমদার দায়িত্ব পালন কালে সাংবাদিকদের বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকদের স্বাধীনতা দিয়েছেন তার বলিষ্ঠ নেতৃত্বের কারনে মোহনা টেলিভিশন আজ জনপ্রিয় টেলিভিশনে পরিচিতি পেয়েছে।শাহেদ আহমেদ মজুমদার তিনি কখনো রাজনীতি করতেন না রাজনীতির কিছুই বুজে না।তার পক্ষে সাংবাদিক নেতা প্রকৌশলী আবু ইউসুফ পাটোয়ারী কথা বলায় তাকে মব সৃষ্টির মাধ্যমে হেনস্তা করার জন্য চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে শুধু তিনি নন শাহেদ আহমেদ মজুমদার এর পক্ষে যিনিই কথা বলতে চান তাকেই হেনস্থার শিকার হতে হচ্ছে।এদিন আদালত এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে সাংবাদিক নেতারা এগিয়ে এসে সাংবাদিক নেতা প্রকৌশলী আবু ইউসুফ পাটোয়ারী কে নিরাপদে সরিয়ে নেন। সাংবাদিক নেতা প্রকৌশলী আবু ইউসুফ পাটোয়ারী বলেন পুরো মবটি কেউ নির্দিষ্টভাবে নিয়ন্ত্রণ করছিল এবং পরিকল্পিত ভাবে পরিস্থিতি ভংকর করে তোলা হয়,যার পিছনে ব্যক্তি স্বার্থ জড়িত শাহেদ আহমেদ মজুমদার যেন কারা মুক্ত না হন তার জন্য একটি পক্ষ পরিকল্পিত ভাবে এমন করছে,যারা মোহনা টেলিভিশন দখল করতে উঠে পড়ে লেগে আছে,ঔ পক্ষ পরিকল্পিত ভাবে শাহেদ আহমেদ মজুমদার কে আওয়ামিলীগ নেতা বানিয়ে কারাগারে আটক রেখে মোহনা টেলিভিশন দখল করার পায়তারা করছে,মূলত শাহেদ আহমেদ মজুমদার রাজনীতির কিছুই বুজে না তিনি তার পিতার রাজনীতির আক্রোশের শিকার হয়ে আটক হয়,আমি এ আজকের ঘটনায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি পাশাপাশি শাহেদ আহমেদ মজুমদারকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জামিন হওয়ার পর যেন আর কোন মামলায় শ্যোন অ্যারেস্ট না করে এবং আদালতে স্বাধীন ভাবে শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে তার আইনজিবী দাড়াতে পারে।এ ঘটনায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।তারা এ ধরনের মব সন্ত্রাসের সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews