1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
September 1, 2026, 8:52 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। কলাপাড়া ভূমি অফিসের প্রধান সহকারী মিহির কুমার এর বিরুদ্ধে অপপ্রচার। এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে অপপ্রচার, নেপথ্যে স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্র নির্বাহী প্রকৌশলী মুজাহীদুল ইসলাম আলীফকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, অনিয়মের প্রমাণ মেলেনি ৪ সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে শাহেদ আহমেদ মজুমদারকে ফের শোন-অ্যারেস্ট।  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক সৎ নিষ্ঠাবান শহীদ আতাহার হোসেন এর বিরুদ্ধে অপপ্রচার। ‎শ্রীপুর পৌরসভায় অনিয়মের অভিযোগ,প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী। গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম খানের বিরুদ্ধে অপপ্রচার। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেনকে কেন্দ্র করে সম্প্রতি বিভিন্ন ধরনের অপ-প্রচার যাহা নিন্দনীয়। বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্ব সিলেট মহানগর মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন এর বিরুদ্ধে  স্বার্থান্বেষী মহলর গভীর ষড়যন্ত্র। 

আর্জেন্টিনার বিশ্বকাপ দল থেকে বাদ পড়লেন যেসব তারকা

  • সময়: Saturday, May 30, 2026
  • 83 View

বিশ্বকাপ সামনে রেখে আর্জেন্টিনার চূড়ান্ত ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। লিওনেল মেসির নেতৃত্বে ঘোষিত এই দলে অভিজ্ঞদের পাশাপাশি বেশ কয়েকজন তরুণ ফুটবলার জায়গা পেয়েছেন। তবে দল ঘোষণার পর সবচেয়ে বেশি আলোচনায় এসেছে কয়েকজন পরিচিত তারকার বাদ পড়া। তারা হলেন-মার্কোস আকুনা
৩৫ বছর বয়সী এই ডিফেন্ডার ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।সেই আসরে তিনি ছয়টি ম্যাচ খেলেছিলেন। ক্লাব ফুটবলে রিভার প্লেটের হয়ে নিয়মিত খেললেও হাঁটু ও উরুর চোটের কারণে এবার দলে জায়গা হয়নি তার।

মাতিয়াস সুলে
অনেকেই মনে করেছিলেন, অ্যাঞ্জেল ডি মারিয়ার উত্তরসূরি হতে পারেন এই উইঙ্গার। এএস রোমার হয়ে চলতি মৌসুমে ছয় গোল ও পাঁচ অ্যাসিস্ট করেছেন তিনি।ইউরোপা লিগেও গোল করেছেন। ইনজুরি থেকে ফিরে ভালো ফর্মে থাকলেও শেষ পর্যন্ত স্কালোনির পরিকল্পনায় জায়গা পাননি।

এমিলিয়ানো বুয়েন্দিয়া
অ্যাস্টন ভিলার এই আক্রমণভাগের খেলোয়াড়কে নিয়ে প্রত্যাশা ছিল অনেক। পুরো মৌসুমে ১১ গোল ও ৯ অ্যাসিস্ট করে দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি তার।নিকোলাস কাপালদো
বহুমুখী এই ফুটবলার সেন্টার-ব্যাক থেকে মিডফিল্ড একাধিক পজিশনে খেলতে সক্ষম। রোমেরো ও লিসান্দ্রো মার্টিনেজের চোটের কারণে তার সুযোগের সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত তাকে দলে রাখা হয়নি, যা অনেকের কাছে চমক হিসেবেই দেখা হচ্ছে।মার্কোস সেনেসি
সবচেয়ে বড় চমক হিসেবে ধরা হচ্ছে তার বাদ পড়াকে। বোর্নমাউথের হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়েও দলে জায়গা পাননি তিনি। তাকে নিয়ে টটেনহ্যাম, চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবের আগ্রহের খবর থাকলেও স্কালোনি অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দির ওপরই ভরসা রেখেছেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews