1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 17, 2026, 10:32 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

ব্রাজিলের বিশ্বকাপ দল থেকে বাদ পড়লেন যেসব তারকা

  • সময়: Wednesday, May 20, 2026
  • 118 View

বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার দিনটি অনেক ফুটবলারের জন্য স্বপ্নপূরণের উপলক্ষ হলেও, কারও জন্য তা হয়ে ওঠে হতাশার। এবারও তার ব্যতিক্রম হয়নি ব্রাজিল দলে। ইনজুরির কারণে আগেই বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে গেছে রদ্রিগো গোয়েসের। এসিএল চোটে পড়ে রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড প্রায় এক বছরের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন।একই দুর্ভাগ্যের শিকার হয়েছেন এডার মিলিতাও এবং তরুণ প্রতিভা এস্তেভাও উইলিয়ানও।

তবে ইনজুরির বাইরে থেকেও এবারের স্কোয়াডে জায়গা হয়নি কয়েকজন আলোচিত ফুটবলারের। রিও ডি জেনিরোতে সোমবার দিবাগত রাতে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।সবচেয়ে বড় চমকের একটি ছিল জোয়াও পেদ্রোর বাদ পড়া।চেলসির এই ফরোয়ার্ডকে আনচেলত্তি এর আগে তিনটি আন্তর্জাতিক উইন্ডোতে দলে রেখেছিলেন। চলতি মৌসুমে ক্লাবের হয়ে ১৫ গোল ও ৫ অ্যাসিস্ট করে প্রিমিয়ার লিগে চেলসির সর্বোচ্চ গোলদাতাও ছিলেন তিনি। তবু শেষ পর্যন্ত জায়গা হয়নি বিশ্বকাপ স্কোয়াডে।

মার্চের ফিফা উইন্ডোতে থাকা আরও কয়েকজন ফুটবলারও এবার বাদ পড়েছেন।তাদের মধ্যে রয়েছেন গোলরক্ষক হুগো সুজা ও বেন্তো ম্যাথিউস, ডিফেন্ডার কাইকি, মিডফিল্ডার আন্দ্রে সান্তোস ও গ্যাব্রিয়েল সারা। জায়গা হয়নি রিচার্লিসন, আন্দ্রে পেরেইরা এবং এন্টনিরও। মার্চে ইনজুরির কারণে কয়েকজন নিয়মিত ফুটবলার অনুপস্থিত থাকায় বিকল্প হিসেবে সুযোগ পেয়েছিলেন হুগো সুজা ও কাইকি।

আনচেলত্তির প্রাথমিক পরিকল্পনায় আন্দ্রে সান্তোস গুরুত্বপূর্ণ নাম হলেও, সাম্প্রতিক সময়ে ক্লাব পর্যায়ে প্রত্যাশা পূরণ করতে না পারায় শেষ পর্যন্ত জায়গা হারান তিনি। একইভাবে বাদ পড়েছেন জোয়াও পেদ্রোও।কোচের আস্থায় অন্যরা এগিয়ে থাকায় তাদের সুযোগ হয়নি।

অন্যদিকে, দলে ফিরেছেন নেইমার জুনিয়র। আক্রমণভাগে তার সঙ্গে আছেন ভিনিসিয়ুস জুনিয়র, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ও রাফিনিয়া।

চমক হিসেবে জায়গা পেয়েছেন বোর্নমাউথের তরুণ ফরোয়ার্ড রায়ান এবং ব্রেন্টফোর্ডের স্ট্রাইকার ইগর থিয়াগো। আনচেলত্তির অধীনে তারা খেলেছেন মাত্র একটি করে ম্যাচ। এছাড়া আগের ম্যাচগুলোয় ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসেবে স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন লুইজ হেনরিক ও ম্যাথিউস কুনহা।স্কোয়াড নির্বাচন নিয়ে আক্ষেপ প্রকাশ করে আনচেলত্তি জানিয়েছেন, ব্রাজিলে খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতা এতটাই তীব্র যে ২৬ জনকে বেছে নেওয়া সহজ ছিল না। দীর্ঘ সময় দলের সঙ্গে থেকেও অনেকে জায়গা না পাওয়ায় তাদের হতাশা তিনি বুঝতে পারছেন বলেও উল্লেখ করেন ব্রাজিল কোচ।

ফিফার নিয়ম অনুযায়ী, উদ্বোধনী ম্যাচের আগে পর্যন্ত ইনজুরির কারণে স্কোয়াডে পরিবর্তন আনার সুযোগ থাকবে। তবে পরিবর্তে যাকে নেওয়া হবে, তাকে অবশ্যই প্রাথমিক ৫৫ সদস্যের তালিকায় থাকতে হবে। গোলরক্ষকদের ক্ষেত্রে টুর্নামেন্ট শুরুর পরও বিশেষ শারীরিক সমস্যার প্রমাণ সাপেক্ষে বদল আনার সুযোগ রাখা হয়েছে।

ব্রাজিল দল:

গোলকিপার: আলিসন বেকার, এদেরসন, ওয়েভেরতন।

ডিফেন্ডার: আলেক্সা সান্দ্রো, ব্রেমার, দানিলো, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালায়েস, ইবানেস, লিও পেরেইরা, মার্কিনিওস, ওয়েসলি।

মিডফিল্ডার: ব্রুনো গুইমারেস, ক্যাসেমিরো, দানিলো, ফাবিনহো, লুকাস পাকেতা।ফরোয়ার্ড: এন্দ্রিক, গাব্রিয়েল মার্তিনেলি, ইগোর থিয়াগো, লুইজ হেনরিক, মাথিয়েউস কুনহা, নেইমার জুনিয়র, রাফিনিয়া, রায়ান, ভিনিসিয়ুস জুনিয়র।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews