গ্যাস পাইপলাইন প্রতিস্থাপনের জন্য রবিবার (১৭ মে) রাত ১১টা থেকে হেমায়েতপুর, সাভার, নবীনগর, আশুলিয়া এলাকায় ১৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। ১৮ মে বিকাল ৫টা নাগাদ গ্যাস সরবরাহ সচল হবে বলে জানানো হয়েছে।আজ শনিবার দুপুরে তিতাস গ্যাসের জনসংযোগ বিভাগ এই জানিয়েছে।
তিতাস গ্যাস জানিয়েছে, আমিন বাজার ডিআরএস হতে নবীনগর পর্যন্ত মহাসড়কের উভয় পাশের এলাকা, বলিয়ারপুর, হেমায়েতপুর, চামড়া শিল্পনগরী, সিংগাইর রোড, ফুলবাড়িয়া, নবীনগর, সাভার পৌর এলাকা, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া বাজার, গৌরীপুর, কুমকুমারী, রাজাশন, কলমা ও তৎসংলগ্ন এলাকায় বিদ্যমান সকলশ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।এছাড়া, এর আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
Leave a Reply