1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. mdjakir349@gmail.com : Md. Jakir Hossain : Md. Jakir Hossain
  6. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
  7. msareza0075@gmail.com : Md Reza : Md Reza
  8. mizanamarsongrambd@gmail.com : Mizanur Rahman Chowdhury Tulu : Mizanur Rahman Chowdhury Tulu
  9. dailyamarsongrambd@gmail.com : Head Office : Head Office
May 31, 2026, 10:52 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। কুড়িগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে বর্জ্য পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ময়মনসিংহে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সোনারগাঁয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শাহজালালের নতুন এটিসি টাওয়ার: তিন মাসে আয় প্রায় ২০০ কোটি কেরানীগঞ্জে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার আর্জেন্টিনার বিশ্বকাপ দল থেকে বাদ পড়লেন যেসব তারকা ১৭ বছর পর স্বাধীনভাবে নেতাকে স্মরণ করার সুযোগ হয়েছে : মির্জা ফখরুল মানবিক সাংবাদিকতায় রাহাত খান আঁখিকে সম্মাননা পঞ্চগড়ে জমি বিরোধে হামলা ভাঙচুর ও লুটপাটের থানায় অভিযোগ করায় এক দম্পতিকে দ্বিতীয় দফার হত্যার উদ্দেশ্যে নৃশংস হামলা।

ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগরভবনের সামনে বিক্ষোভ

  • সময়: Wednesday, May 14, 2025
  • 55 View

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়ার দাবিতে রাজধানী ঢাকায় হাজারো মানুষ বিক্ষোভ করেছে।  আজ বুধবার সকাল ৯টা থেকে নগরভবনের সামনে এই বিক্ষোভ শুরু হয়। 

গুলিস্তান এলাকায় অবস্থিত নগরভবনের সামনের সড়কে সকাল ৮:৩০ টা থেকেই লোকজন আসতে শুরু করে এবং তারা নানা স্লোগান দিয়ে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য আন্দোলন করেন।

বিএনপির বৈদেশিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল মেয়র হিসেবে ঘোষণা করেন। এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে। তবে এখন পর্যন্ত তার শপথ গ্রহণের ব্যবস্থা নেওয়া হয়নি আর এই কারণেই আজকের বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে।

বিক্ষোভে অংশ নেওয়া গোপীবাগ এলাকার এক বাসিন্দা জানান, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন, কিন্তু তিনি ভোট দিয়ে ইশরাককে মেয়র হিসেবে নির্বাচিত করেছিলেন এবং আদালতের রায়ে ইশরাক জয়ী হওয়া সত্ত্বেও নানা অজুহাতে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না। তিনি এই অবিচারের প্রতিবাদে আজকের বিক্ষোভে অংশ নিয়েছেন।

ইশরাক হোসেন প্রয়াত বিএনপি নেতা সাদেক হোসেন খোকার ছেলে, যিনি পুরান ঢাকার মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। বিক্ষোভে অংশ নেওয়া বেশিরভাগ মানুষই পুরান ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দা, যারা ইশরাককে ভোট প্রদান করেছিলেন। 

সূত্রাপুর এলাকার বাসিন্দা হুমায়ুন কবির জানান, বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিরা সকলেই ভোটার এবং তাঁরা ইশরাককে মেয়র হিসেবে দেখতে চান। বিক্ষোভকারীরা জানিয়েছেন, আজকের কর্মসূচি বেলা ২টা পর্যন্ত চলবে এবং পরবর্তীতে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews