রিপোর্টার:মো: আরাফাত হোসেন
উদ্দেশ্য প্রণোদিত ভাবে ভবন নির্মাণের অধিকার কেড়ে নেয়া হয়েছে। করোনা মহামারীর সময় গণপূর্ত মন্ত্রণালয় কে পাশ কাটিয়ে, এলজিআরডি মন্ত্রণালয়ের অধীনে দেশের সার্থ বিরোধী আইন ড্যাপ ২০২২-৩৫ প্রকাশ করা হয়।ভবন নির্মাণে চরম বৈষম্যের সৃষ্টি হয় নাগরিকদের মাঝে। কৃষি জমি ও বন্যা কবলিত এলাকা দ্রুত হ্রাস পাবে বলে দাবি করেন রিহ্যাব নেতৃবৃন্দ। ড্যাপ আইন বাস্তবায়নের জন্য ঢাকা মহানগরের ৮০শতাংস অপরিকল্পিত থেকে যাবে। এতে রাজধানী শহর উন্নয়নে ব্যাপক আকারে ক্ষতির সম্মুখীন হবে বলে জানায় ভূমি মালিকগণ।১৮ই মার্চ মঙ্গলবার সকাল ১০.৩০ মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়শনের নেতৃবৃন্দ এসব কথা বলেন।রিহ্যাবের সভাপতি মো: ওয়াহিদুজ্জামান বলেন ড্যাপের কারণে নির্মাণ খাতের ব্যাপক ক্ষতি হচ্ছে, ইতি মধ্যে সরকারি রাজস্ব কমে গেছে ও বেকারত্ব বাড়ছে।দেশের বাহিরের বিশেষজ্ঞ এনে নতুন করে ড্যাপ প্রনয়নের জোর দাবি জানান তিনি। রিহ্যাবের মিডিয়া উইং চেয়ারম্যান লাবিব বিল্লাহ বলেন আবাসন খাতকে এগিয়ে নিতে হলে ২০২২-২০৩৫ যে অবৈধ ড্যাপ আইন পাশ করা হয়েছে তা অতি শিগগিরই বাতিল করতে হবে এবং একটি জনবান্ধন ড্যাপ আইন প্রনয়নের জন্য জোর দাবি জানান তিনি।তিনি আরো বলেন ড্যাপের যে আইন প্রনয়ন করা হয়েছে, কোনো কারণ না খুঁজে জলধার আইন অমান্যের জন্য বাতিল ঘোষণা করা যেতে পারে।এবং আইন ভঙ্গ করে যারা ড্যাপ প্রণয়ন করেছেন দ্রুত তাদের প্রশ্নের আওতায় আনা ও বিচারের জোর দাবি জানিয়েছেন উপস্থিত রিহ্যাবের কর্তৃপক্ষের সদস্যরা।
Leave a Reply