1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. mdjakir349@gmail.com : Md. Jakir Hossain : Md. Jakir Hossain
  6. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
  7. msareza0075@gmail.com : Md Reza : Md Reza
  8. mizanamarsongrambd@gmail.com : Mizanur Rahman Chowdhury Tulu : Mizanur Rahman Chowdhury Tulu
  9. dailyamarsongrambd@gmail.com : Head Office : Head Office
April 15, 2026, 11:48 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। মিলাদের বিরিয়ানি চাওয়ায় দিনমজুরকে রড দিয়ে মেরে আহত। ‎আশুলিয়ায় ডিবির অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার। মাদারীপুরে পাঁচটি ইটভাটার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত, জ্বালানি কাঠ জব্দের নির্দেশ পুলিশের কেউ অপরাধ করলে ছাড় নয় তিন মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ৩৬ আহত ৪০৭৮ ভালুকা বাস টার্মিনালে চাঁদাবাজির অভিযোগ: শ্রমিক দলের সভাপতি আমিনুলের বিরুদ্ধে। বিজু, সাংগ্রাই, বৈসু, চাংক্রান, বিষু ও চাংলান উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা এস্পানিওলকে উড়িয়ে শীর্ষস্থান মজবুত করল বার্সেলোনা আবারও ইরানের পরমাণু অস্ত্র নিয়ে অদ্ভূত দাবি করলেন নেতানিয়াহু নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৫ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির দু’ গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুর

  • সময়: Wednesday, February 26, 2025
  • 76 View

চাঁপাইনবাবগঞ্জ সদর উচজেলা প্রতিনিধি:
মোঃসানাউল ইসলাম সোহাগ
25 February 2025

মঞ্চে বক্তব্য দিতে না দেওয়াকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির দু’ গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে কোন আহত না হলেও ১০ থেকে ১৫ মিনিট সভা পন্ড হয়ে যায়।

মঙ্গলবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আয়োজনে শহরের পৌরসভার পর্কে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সমাবেশে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর আবারো সভা শুরু হয়। এ সময় সভা অনুষ্ঠাস্থলের কাছে দুটি ককটেল বিস্ফোরণ করা হয়।

প্রত্যক্ষদর্শী, বিএনপি নেতা ও পুলিশ জানিয়েছে, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, আইনশৃংখলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত নির্বাচনী রোড ম্যাপ ঘোষণার দাবিতে সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। ওই সমাবেশে শিবগঞ্জ উপজেলা বিএনপির নতুন কমিটির আহ্বায়ক আশরাফুল হককে বক্তৃতা করতে না দেয়ায় উত্তেজনা সৃষ্টি হয়।

সভায় জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম বক্তব্য দেওয়া জন্য বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকতের নাম ঘোষনা করেন। এ সময় আশরাফুল হকের কর্মী-সমর্থকদের সঙ্গে শাহীন শওকতের কর্মী-কমর্থকদের বাগ-বিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় মঞ্চের সামনে থাকা চেয়ার ভাঙচুর করা হয়। তবে এতে হতাহতের খবর পাওয়া যায় নি। সংঘর্ষের মাঝেই আশরাফুল হক অনুষ্ঠান বর্জন করে তার কর্মী-সমর্থকদের নিয়ে অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে যান।

এরপর আবারও অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দীন বক্তব্য রাখার সময় অনুষ্ঠানের কাছে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া বলেন, অনুষ্ঠানে আশরাফুল হককে বক্তৃতা করতে না দেয়ার কারণেই সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে কোন পক্ষেরই কেউ আহত হয়নি। বিষয়টি দলীয়ভাবেই সমাধান করা হবে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি রইস উদ্দীন জানান, বিএনপির সমাবেশস্থলে আগে থেকেই পুলিশ মোতায়েন করা হয়েছিল। নেতাদের আগে ও পরে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কোন পক্ষই থানায় অভিযোগ দেন নি। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews