1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 17, 2026, 11:24 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

সাভার ও আশুলিয়ায় পোশাক শ্রমিক ছাঁটাইসহ নির্যাতনের প্রতিবাদে আশুলিয়ায় মানববন্ধন।

  • সময়: Friday, April 10, 2026
  • 174 View

মোঃ আলামিন ভূঁইয়া,‎ নিজস্ব প্রতিনিধি:  সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে ঢ শ্রমিক ছাঁটাই এবং নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন পোশাক শ্রমিকরা। বৃহস্পতিবার সকালে আব্দুল্লাহপুর-বাইপাইল মহাসড়কের আশুলিয়া আরএস টাওয়ারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।‎‎জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফরিদুল ইসলামের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে ছাঁটাইকৃত শ্রমিকদের অবিলম্বে চাকরিতে পুনর্বহাল এবং সব ধরনের শ্রমিক হয়রানি বন্ধের দাবি জানানো হয়।‎‎মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পবিত্র ঈদুল ফিতরের পর থেকে সাভার ও আশুলিয়া এলাকায় প্রায় ৫ হাজার শ্রমিককে কোনো যৌক্তিক কারণ ছাড়াই ছাঁটাই করা হয়েছে। এসব শ্রমিকের ওপর নির্ভরশীল আরও অন্তত ২৫ হাজার মানুষ এখন মানবেতর জীবন যাপন করছেন। ‎‎বক্তব্যকালে ফরিদুল ইসলাম বলেন, “শ্রমিকদের ওপর এই ঢালাও ছাঁটাই ও নির্যাতন কেবল শ্রমিকের জন্য কষ্টদায়ক নয়, বরং এটি রাষ্ট্রের স্থিতিশীলতার জন্যও বড় হুমকি। বিশেষ করে শ্রমিকরা যখন বকেয়া বেতন বা মাতৃত্বকালীন ছুটির মতো ন্যায্য দাবি তোলেন, তখনই মালিকপক্ষ কৌশলে তাদের চাকরিচ্যুত করছে।”‎‎তিনি আরও বলেন, “এই ৫ হাজার শ্রমিকের কর্মসংস্থানের নিশ্চয়তা রাষ্ট্র ও মালিকপক্ষকে দিতে হবে। অনতিবিলম্বে যদি ছাঁটাইকৃত শ্রমিকদের বিষয়ে সঠিক ও ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করা না হয়, তবে সাধারণ শ্রমিকদের স্বার্থ রক্ষায় আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব।”‎‎মানববন্ধনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা আশিক শেখ, জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটের থানা কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হক, শ্রমিক নেতা খোরশেদ আলমসহ বিভিন্ন কারখানার ভুক্তভোগী শ্রমিকরা। ‎‎সমাবেশ থেকে শ্রমিক নেতারা হুশিয়ারি দিয়ে বলেন, শিল্প ও শ্রমিকের স্বার্থে অবিলম্বে এই দমনমূলক আচরণ বন্ধ করে কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews