1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 18, 2026, 12:46 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

মাদারীপুরে পাঁচটি ইটভাটার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত, জ্বালানি কাঠ জব্দের নির্দেশ

  • সময়: Sunday, April 12, 2026
  • 133 View

মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নে পরিবেশ আদালতের অভিযানে পাঁচটি ইটভাটার মালিকের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি অবৈধভাবে মজুত করা জ্বালানি কাঠ জব্দের নির্দেশ দিয়েছে আদালত।

শনিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত পরিবেশ আদালতের স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. এলিয়াম হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় পাঁচখোলা ইউনিয়নের সাতটি ইটভাটা পরিদর্শন করা হয়।পরিদর্শনকালে একাধিক ইটভাটায় পরিবেশ বিধি লঙ্ঘন, লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্রের অভাব এবং কাঠ পোড়ানোর মতো অনিয়ম ধরা পড়ে। এসব অপরাধের পরিপ্রেক্ষিতে পাঁচটি ইটভাটার মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের সিদ্ধান্ত নেয় আদালত।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরিবেশ সংরক্ষণ আইন এবং ইট প্রস্তুত ও ভাটা (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী এসব মামলা করা হবেঅভিযুক্তদের আদালতে হাজির হয়ে অভিযোগের জবাব দিতে হবে।আইন অনুযায়ী পরবর্তী সময়ে বিচার প্রক্রিয়া চলবে।

এছাড়া অবৈধভাবে কাঠ পোড়ানোর দায়ে সংশ্লিষ্ট ভাটাগুলোতে মজুত থাকা জ্বালানি কাঠ জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার আওতায় থাকা ইটভাটাগুলো হলো জেএসবি ইটভাটা, এমআরকে ইটভাটা, আমেনা কনস্ট্রাকশন (আশফাক ব্রিকস), আনোয়ার খান ব্রিকস ও একেবি ইটভাটাঅভিযানে মাদারীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আরিফুল ইসলাম, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা আল-মামুন, নাজির মোহাম্মদ শহিদুল ইসলাম, বেঞ্চ সহকারী ওয়াহিদুজ্জামানসহ র‍্যাব, আনসার ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews