মোঃ রাসেল ফকির,ময়মনসিংহ :
‘মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫’ উদযাপন উপলক্ষ্যে ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে জেলা প্রশাসন, ময়মনসিংহ ও জেলা শিল্পকলা একাডেমি, ময়মনসিংহ কর্তৃক আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতির পদ অলংকৃত করেন মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মুফিদুল আলম। এ সময় তিনি নবীনদের প্রতি মাতৃভাষার গুরুত্ব উল্লেখ করে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন এবং ভাষা আন্দোলনে ভাষা শহিদ আব্দুল জব্বার এর অবদানের কথা স্মরণ করিয়ে দেন। পরিশেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
Leave a Reply