1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. mdjakir349@gmail.com : Md. Jakir Hossain : Md. Jakir Hossain
  6. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
  7. msareza0075@gmail.com : Md Reza : Md Reza
  8. mizanamarsongrambd@gmail.com : Mizanur Rahman Chowdhury Tulu : Mizanur Rahman Chowdhury Tulu
  9. dailyamarsongrambd@gmail.com : Head Office : Head Office
May 31, 2026, 7:30 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। কুড়িগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে বর্জ্য পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ময়মনসিংহে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সোনারগাঁয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শাহজালালের নতুন এটিসি টাওয়ার: তিন মাসে আয় প্রায় ২০০ কোটি কেরানীগঞ্জে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার আর্জেন্টিনার বিশ্বকাপ দল থেকে বাদ পড়লেন যেসব তারকা ১৭ বছর পর স্বাধীনভাবে নেতাকে স্মরণ করার সুযোগ হয়েছে : মির্জা ফখরুল মানবিক সাংবাদিকতায় রাহাত খান আঁখিকে সম্মাননা পঞ্চগড়ে জমি বিরোধে হামলা ভাঙচুর ও লুটপাটের থানায় অভিযোগ করায় এক দম্পতিকে দ্বিতীয় দফার হত্যার উদ্দেশ্যে নৃশংস হামলা।

ঐক্যবদ্ধ থাকলে নতুন করে ফ্যাসিস্ট তৈরি হবে না : আজহারি

  • সময়: Sunday, February 23, 2025
  • 130 View


চাঁপাইনবাবগঞ্জ থেকে আবুল কাসেম
জনপ্রিয় ইসলামী স্কলার ও গবেষক ড. মিজানুর রহমান আজহারি বলেছেন, বর্তমান তরুণ প্রজন্ম উজ্জীবিত। তারা দেখিয়ে দিয়েছে বিগত ১৬ বছরের জালিমকে কিভাবে সরাতে হয়। সবাই ঐক্যবদ্ধ থাকায় অল্প কিছুদিনের মধ্যে আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি, নতুন ভোরের বাংলাদেশ। এখন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, বিচ্ছিন্ন থাকলে হবে না। তবেই সম্ভব ইসলামের দেশ প্রতিষ্ঠায়।
শনিবার (২২ ফেব্রুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ সদরের মহারাজপুর ইউনিয়নের ঘোড়া স্ট্যান্ড সংলগ্ন মাঠে জাবালুন নুর ফাউন্ডেশনের আয়োজিত তাফসির মাহফিলে তিনি এসব কথা বলেন।
ড. মিজানুর রহমান আজহারি বলেন, আমাদের সুখ অনেকের ভাল লাগে না, নানামুখী ষড়যন্ত্র। এমন এক দেশের পাশে আমরা প্রতিবেশী হয়ে আসছি, আমাদের বুঝে শুনে পদক্ষেপ নিতে হয়।
যদি সকলে মিলে ঐক্যবদ্ধ থাকি, তাহলে কেউ আমাদের কিছু করতে পারবে না।
তিনি বলেন, আমরা এমন এক রাজনৈতিক বন্দোবস্ত চাই, যেখানে কেউ কাউকে জুলুম করার সাহস দেখাবে না। নতুন করে ফ্যাসিস্টরা আর দুঃসাহস দেখাতে পারবে না। নতুন ভোরের বাংলাদেশে আমরা পুনরাবৃত্তি চাই না।
তিনি আরো বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে উন্নতমানের রিসার্চ হোক। যেগুলো আমরা অন্যান্য দেশে দেখি, যে ছাত্রের হাতে কলম লেগেছে, সে হাতে অস্ত্রের স্পর্শ না লাগুক। নতুন বাংলাদেশে বুক ভরা স্বপ্ন নিয়ে এগোতে চাই। এক রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলকে সম্মান করবে, শ্রদ্ধা করবে। এমন নেতা আমরা চাই, যে নেতা অসুস্থ হলে সারাদেশের মানুষ জায়নামাজ বিছিয়ে মোনাজাতে চোখের পানি ছেড়ে তার জন্য দোয়া করবে।
তাফসির মাহফিলে জাবালুন নুর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা আবুজার গিফারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির, জাবালুন নূর ফাউন্ডেশনের উপদেষ্টা নুরুল ইসলাম বুলবুল। এছাড়াও প্রথম অধিবেশনে আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার ও বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের সেক্রেটারি জেনারেল মাওলানা মো. নুরুল আমিন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews