মোছা : সুজনা আক্তার
কুষ্টিয়ার ইবি থানাধীন আস্তানগর এলাকায় প্রতিপক্ষের হামলায় ইয়ানুর (২৮) নামে এক বিএনপি কর্মী গুরুতর আহত হয়েছেন। তিনি ওয়ার্ড বিএনপি নেতা ফজলু মণ্ডলের ভাতিজা।
আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, প্রতিপক্ষ গ্রুপের একদল দুর্বৃত্ত ইয়ানুরের ওপর হামলা চালিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “হামলার কারণ খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply