মুন্সেফপাড়াস্থ মুন্সেফপাড়া মসজিদের পশ্চিমে হলি-ক্রিসেন্ট হাসপাতালের রাস্তার উত্তরে তাহিয়্যা ফার্মেসির প্রোপ্রাইটর মোঃ আসাদুজ্জামান বাংলাদেশ প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক আরিফ সাহেব অসুস্থতার কারনে উনাকে চিকিৎসা করতে গিয়ে ভুল চিকিৎসা দেওয়ায় এনামুল হক আরিফ সাহেব গুরুতর অসুস্থ্য হয়ে পরায় বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ও আরোও কয়েকজন সাংবাদিক এর উপস্থিতিতে তাহিয়্যা ফার্মেসির প্রোপ্রাইটর মোঃ আসাদুজ্জামানকে জিজ্ঞাসাবাদ করায় জানা যায় যে তাহিয়্যা ফার্মেসির নামে এখনো কোন ড্রাগ লাইসেন্স ইস্যু করা হয়নি এবং প্রোপ্রাইটর মোঃ আসাদুজ্জামান এর কোন প্রকার (RMP, LMAF বা ফার্মাসিষ্ট) কোন প্রকার কোর্স করা নাই এবং প্রাথমিক চিকিৎসার কোন সার্টিফিকেট নাই। তারপরও তিনি নিম্নে বর্নিত চিকিৎসা প্রদান করে- Inj- Othera, Inj- Hypofast, Inj- Prolive iv & Inj- Emistat. আমরা জানি ঔষধের ব্যবসা করতে গেলে ড্রাগ লাইসেন্স ছাড়া ব্যবসা করা যায় না এবং প্রাথমিক চিকিৎসা করতে গেলে সর্বনিম্ন RMP কোর্স অথবা LMAF কোর্স সার্টিফিকেট থাকতে হয় যার কোনটায় তাহিয়্যা ফার্মেসির প্রোপ্রাইটর মোঃ আসাদুজ্জামান এর নিকট নাই। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি অতিসত্তর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করার জন্য।
পাঠানোর তথ্য চিত্র সাংবাদিক মোঃ বাদশা মিয়া।
Leave a Reply