মালদ্বীপ থেকে ফিরে এসে হিরো খানঃ
মালদ্বীপ প্রবাসী বাংলাদেশের উদয়ীমান তরুণ বরিশালের কৃতি সন্তান, হাফিজুল আকন মালদ্বীপ শহর হলুমান এলাকায় নিজের মেধায় ও পরিকল্পনায় গড়ে উঠেছে আবাসিক হোটেল এন্ড রেস্টুরেন্ট। এই হোটেলে বাংলাদেশসহ বিশ্বের প্রত্যেকটি দেশের নাগরিক/ পর্যটকরা এই হোটেলে অবস্থান করে।হোটেলের কর্মকর্তা কর্মচারীরা পর্যটকদের সাথে ভালো ব্যবহার করে আসছে। এখানে উল্লেখিত দেখা যাচ্ছে যে, যে যেই দেশের নাগরিক এই হোটেলে আসে ওই নাগরিকদের জন্য ওই দেশের খাওয়ার ব্যবস্থা রয়েছে।বাংলাদেশীদের জন্য বাংলা আইটেমের সকল খাদ্যের ব্যবস্থা রয়েছে। এতে করে বিশ্বের অন্যান্য দেশের নাগরিকেরা বাংলা খাবার খেয়ে তৃপ্তি ভোগ করছে। এবং পর্যটকেরা এই সুস্বাদু খাবার খেয়ে দক্ষ হোটেল শ্রমিক ইউরোপ মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে নিতে আগ্রহ প্রকাশ করছে। আজকে বাংলাদেশের কৃতি সন্তান হাফিজুর এখন বিদেশে থেকে বাংলাদেশের সুনাম রক্ষা করার জন্য ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। এই ব্যক্তির জন্য আজকে সারা পৃথিবীতে বাংলাদেশের সুনাম বয়ে আসছে।এবং হোটেল শ্রমিক বিদেশে যাচ্ছে, এতে করে বাংলাদেশ রেমিট্যান্স বেড়ে যাচ্ছে। তাই হাফিজুল আকন এর মতন ১০০ লোক যদি বাংলাদেশে জন্ম নেয় এবং বিদেশের বাড়িতে যদি এইসব প্রতিষ্ঠান গড়ে তলে তাহলে দেশের রেমিটেন্সের অভাব হবে না তাই। তাই হাফিজুলের কর্মকাণ্ড বাংলাদেশ থেকে প্রকাশিত দৈনিক আমার সংগ্রাম পত্রিকার পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন,সাথে সাথে হাফিজুল আকন কে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা পাওয়ার যোগ্য। পরিশেষে বাংলাদেশের সর্বস্তরের জনগণ এই দক্ষ মেধাবী ব্যবসায়ী হাফিজুল আকনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছে।
Leave a Reply