উজ্জ্বল আহমেদঃ নিজস্ব প্রতিবেদকঃ ডোমারে পশ্চিম বোড়াগাড়ী ১ং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা সময় মতো এলেও শিক্ষকরা কেউই যথাসময়ে আসেন না। এতে ব্যাহত হচ্ছে পাঠদান।গত বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়,ডোমার উপজেলার বোড়াগাড়ী উইনিয়নের পশ্চিম বোড়াগাড়ী ১ং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল রুম ও অফিস রুমে তালা বন্ধ । বিদ্যালয়ের মাঠে ও বারান্দায় খেলা করছে কিছু শিক্ষার্থীরা।সকাল ৯টা ৪০ মিনিটে স্কুলে আসেন সহকারী শিক্ষিকা বিউটি বেগম,৯টায় ৪৫ মিনিটে আসেন প্রধান শিক্ষিকা কাজল রায়,তারপর জাতীয় পতাকা উক্তোলন করেন ৯টায় ৫০ মিনিটে। এর পরে বিদ্যালয়ে উপস্থিত হন সহকারী শিক্ষিকা,নারগিস বেগম,১০টায় ১১ মিনিটে, সহকারী শিক্ষিকা হাবিবা নাসরিন,১০টায় ১৫মিনিটে সহকারী শিক্ষিকা রেজয়ানা বেগম,১১টায় ১০ মিনিটেসহকারী শিক্ষিকা সেতেরা আক্তার সেতু, ১০ টায় ৯মিনিটে সহকারী শিক্ষিকা আশরাফি আক্তার ১০টায় ৪০মিনিটেসহকারী শিক্ষিকা মোছাঃ রিমা আক্তার ১০টায় ৩০ মিনিটে সহকারী শিক্ষক নুরমতাশাবিহ ১০টায় ৫ মিনিটে সহকারী শিক্ষিকা সাধনা রানী রায় পিটি আইতে আছেন বলে জানা জায়বিদ্যালয়টি ১৯২০ সালে স্থাপিত হয়, মোট ছাত্রছাত্রী সংখ্যা ২৩০জন আজকে উপস্থিত সংখ্য হলো ১ম,৬ জন, ২ম ১১ জন ৩য় ৭জন স্কুলটি ১ সিপ্টের। নিদিষ্ট সময়ের পরে বিদ্যালয়ে আগমনের বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষিকা কাজল রায়,বলেন আজকে আমাদের ভুল হয়েছে আমরা সবাই নিদিষ্ট সময়ে আসতে পাড়িনাই ও সঠিক সময়ে জাতীয় পতাকা উক্তোলন করা হয়নি, কিন্তু এবিষয়ে কোনভিডিও বক্তব্য দেননি ।এবিষয়ে ডোমার উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃনজরুল ইসলাম বলেন,আপনার রিপোর্ট করেন আমি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা নিব।
Leave a Reply