1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. mdjakir349@gmail.com : Md. Jakir Hossain : Md. Jakir Hossain
  6. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
  7. msareza0075@gmail.com : Md Reza : Md Reza
  8. mizanamarsongrambd@gmail.com : Mizanur Rahman Chowdhury Tulu : Mizanur Rahman Chowdhury Tulu
  9. dailyamarsongrambd@gmail.com : Head Office : Head Office
April 16, 2026, 1:24 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। মিলাদের বিরিয়ানি চাওয়ায় দিনমজুরকে রড দিয়ে মেরে আহত। ‎আশুলিয়ায় ডিবির অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার। মাদারীপুরে পাঁচটি ইটভাটার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত, জ্বালানি কাঠ জব্দের নির্দেশ পুলিশের কেউ অপরাধ করলে ছাড় নয় তিন মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ৩৬ আহত ৪০৭৮ ভালুকা বাস টার্মিনালে চাঁদাবাজির অভিযোগ: শ্রমিক দলের সভাপতি আমিনুলের বিরুদ্ধে। বিজু, সাংগ্রাই, বৈসু, চাংক্রান, বিষু ও চাংলান উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা এস্পানিওলকে উড়িয়ে শীর্ষস্থান মজবুত করল বার্সেলোনা আবারও ইরানের পরমাণু অস্ত্র নিয়ে অদ্ভূত দাবি করলেন নেতানিয়াহু নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৫ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ

যুবদল নেতা তৌহিদুল ইসলামের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে: নয়ন

  • সময়: Saturday, February 1, 2025
  • 79 View

রিপোর্টারঃ আরাফাত হোসেন

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, কুমিল্লা’র যুবদল নেতা তৌহিদুল ইসলামের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ২৪’র ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তৌহিদুল ইসলামদের ত্যাগ, রক্ত, অবিচল লড়াইয়ের মাধ্যমে আজকের এই বাংলাদেশ অর্জিত হয়েছে, তাদের অবদানের ফলে আজ স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারছে মানুষ, তাদের সাহসের জন্যই ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে। সেই তাদেরই রক্ত ঝরানো, সেই তাদেরকেই নির্মমভাবে হত্যা, এ কোন বর্বরতা! যুবদল নেতা তৌহিদুল ইসলামের হত্যা কোনোভাবেই মেনে নেয়া হবে না। শনিবার (১ ফেব্রুয়ারি), কুমিল্লায় যৌথ বাহিনীর নির্যাতনে নিহত কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের অধীনস্থ সদর উপজেলার ৫ নং পাঁচথুবি ইউনিয়ন যুবদলের আহবায়ক মোহাম্মদ তৌহিদুল ইসলামের শোকসন্তপ্ত পরিবারকে সহমর্মিতা জানাতে তার বাসায় এসে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, ২৪’র গণ-অভ্যুত্থানের সাহসী যোদ্ধা, যুবদল নেতা আমাদের ভাই শহীদ তৌহিদুল ইসলামের হত্যাকান্ডে জড়িত যৌথ বাহিনীর সকলকে অতিদ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। হত্যাকারীদের কঠিন শাস্তি প্রদান করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। এসময় যুবদলের সাবেক সভাপতি ও বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews