1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. mdjakir349@gmail.com : Md. Jakir Hossain : Md. Jakir Hossain
  6. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
  7. msareza0075@gmail.com : Md Reza : Md Reza
  8. mizanamarsongrambd@gmail.com : Mizanur Rahman Chowdhury Tulu : Mizanur Rahman Chowdhury Tulu
  9. dailyamarsongrambd@gmail.com : Head Office : Head Office
May 31, 2026, 7:30 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। কুড়িগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে বর্জ্য পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ময়মনসিংহে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সোনারগাঁয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শাহজালালের নতুন এটিসি টাওয়ার: তিন মাসে আয় প্রায় ২০০ কোটি কেরানীগঞ্জে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার আর্জেন্টিনার বিশ্বকাপ দল থেকে বাদ পড়লেন যেসব তারকা ১৭ বছর পর স্বাধীনভাবে নেতাকে স্মরণ করার সুযোগ হয়েছে : মির্জা ফখরুল মানবিক সাংবাদিকতায় রাহাত খান আঁখিকে সম্মাননা পঞ্চগড়ে জমি বিরোধে হামলা ভাঙচুর ও লুটপাটের থানায় অভিযোগ করায় এক দম্পতিকে দ্বিতীয় দফার হত্যার উদ্দেশ্যে নৃশংস হামলা।

যুবদল নেতা তৌহিদুল ইসলাম হত্যার বিচার করতে হবে : নুরুল ইসলাম নয়ন

  • সময়: Saturday, February 1, 2025
  • 124 View

রিপোর্টারঃ আরাফাত হোসেন

কুমিল্লায় যৌথ বাহিনীর নির্যাতনে নিহত কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের অধীনস্থ সদর উপজেলার ৫ নং পাঁচথুবি ইউনিয়ন যুবদলের আহবায়ক মোহাম্মদ তৌহিদুল ইসলামের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

যুবদল নেতা তৌহিদুল ইসলামের নামাজে জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, তৌহিদুল ইসলামদের ত্যাগ, রক্ত, অবিচল লড়াইয়ের মাধ্যমে আজকের এই বাংলাদেশ অর্জিত হয়েছে, তাদের অবদানের ফলে আজ স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারছে মানুষ, তাদের সাহসের জন্যই ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে। সেই তাদেরই রক্ত ঝরানো, সেই তাদেরকেই নির্মমভাবে হত্যা, এ কোন বর্বরতা! যুবদল নেতা তৌহিদুল ইসলামের হত্যা কোনোভাবেই মেনে নেয়া হবে না।

অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, ২৪’র গণ-অভ্যুত্থানের সাহসী যোদ্ধা, যুবদল নেতা আমাদের ভাই শহীদ তৌহিদুল ইসলামের হত্যাকান্ডে জড়িত যৌথ বাহিনীর সকলকে অতিদ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

এসময় যুবদলের সাবেক সভাপতি ও বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আমিনুর উর রহমান ইয়াছিনসহ কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী নামাজে জানাজায় অংশগ্রহণ করেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews