মোঃ জাহিদুল ইসলাম
চট্টগ্রাম, ১ ফেব্রুয়ারি ২০২৫: জাতীয় দৈনিক আমার সংগ্রাম পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক হিরো খান আজ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শুভাগমন করেছেন। তাঁর এই আগমন উপলক্ষে বিমানবন্দরে এক উষ্ণ সংবর্ধনার আয়োজন করা হয়।
সংবর্ধনায় উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক আমার সংগ্রাম পত্রিকার চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান সৈয়দ মিজান সমরকন্দী, বিশিষ্ট সাংবাদিক নেতা ও মফস্বল সাংবাদিক ইউনিয়নের চট্টগ্রাম জেলা সভাপতি শহিদুল ইসলাম এবং পত্রিকার বিভাগীয় স্টাফ রিপোর্টার রেবেকা সুলতানা রেখা চৌধুরীসহ অন্যান্য গুণীজন। সৈয়দ মিজান সমরকন্দী হিরো খানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বলেন, “আমাদের পত্রিকার উন্নয়ন ও সাংবাদিকতার মানোন্নয়নে হিরো খান মহোদয়ের অবদান অপরিসীম। তাঁর এই শুভাগমন চট্টগ্রামের সাংবাদিকতা অঙ্গনে নতুন প্রেরণা যোগাবে।”
মফস্বল সাংবাদিক ইউনিয়নের চট্টগ্রাম জেলা সভাপতি শহিদুল ইসলাম ভাই বলেন, “হিরো খান মহোদয় শুধু একজন সফল সম্পাদকই নন, তিনি সাংবাদিকদের জন্য একজন অনুপ্রেরণাদায়ী নেতা। তাঁর সঙ্গে মতবিনিময় আমাদের জন্য একটি মূল্যবান অভিজ্ঞতা।” রেবেকা সুলতানা রেখা চৌধুরী বলেন, “হিরো খান মহোদয়ের নেতৃত্বে আমাদের পত্রিকা দিন দিন নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে। তাঁর চট্টগ্রাম আগমন আমাদের জন্য একটি গর্বের মুহূর্ত।” হিরো খান তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে চট্টগ্রামের সাংবাদিক সমাজ ও পাঠকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পত্রিকার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি একটি দায়িত্ব। আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা অব্যাহত রাখব।”
হিরো খানের এই শুভাগমন চট্টগ্রামের সাংবাদিকতা অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে সকলের প্রত্যাশা।
Leave a Reply