নকল মশার কয়েলের সন্ধান
“বিশেষ প্রতিনিধি :আজ বুধবার, ২২.০১.২০২৫ খ্রিঃ তারিখ দাগনভূইয়া উপজেলা সহকারী কমিশনার জনাব শাহিদুল আলম(ভূমি) ও প্রসিকিউটর হিসেবে জনাব প্রকৌঃ মোঃজিল্লুর রহমান, পরিদর্শক (মেট) এবং জনাব নুরে আলম মোঃ ফিরোজ, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন।বিএসটিআই, আঞ্চলিক কার্যালয়, নোয়াখালীর সমন্বয়ে পরিচালিত হয়েছে ভ্রাম্যমাণ আদালত। “মেসার্স ডেইলী ফুডস” নামক বেকারী প্রতিষ্ঠানটি অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন করছে।এই প্রতিষ্ঠানটির ভিতরে পরিবেশ মোটেও ভালো নয়।শ্রমিকদের পোশাকআশাক অপরিচ্ছন্ন রয়েছে। শিশু শ্রম আইন উপেক্ষা করে চলেছে শিশুশ্রম।বেকারী পণ্যের অনুকূলে সিএম লাইস্যান্স গ্রহন ব্যাতীত স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার করার কারণে বিএসটিআই আইন ২০১৮ মোতাবেক ৫০,০০০ টাকা অর্থদন্ড করা হয়। “মেসার্স থ্রিস্টার”ক্যামিকেল ওয়ার্কস,জয়লস্কর দাগনভূইয়া ফেনী নামীয় প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের নিয়মনীতি তোয়াক্কা না করে মশার কয়েল উৎপাদন করছে।এই প্রতিষ্ঠানটি “নিমপাতা” “হর্স” সহ বিভিন্ন নামের মনোগ্রামের প্যাকেট দিয়ে নকল মশার কয়েল তৈরী ও বাজারজাত করছে। মশার কয়েল পণ্যের অনুকূলে সিএম লাইস্যান্স গ্রহন ব্যাতীত স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার করায় বিএসটিআই আইন ২০১৮ মোতাবেক ২৫,০০০ টাকা অর্থদন্ড করেন।
Leave a Reply