1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. mdjakir349@gmail.com : Md. Jakir Hossain : Md. Jakir Hossain
  6. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
  7. msareza0075@gmail.com : Md Reza : Md Reza
  8. mizanamarsongrambd@gmail.com : Mizanur Rahman Chowdhury Tulu : Mizanur Rahman Chowdhury Tulu
  9. dailyamarsongrambd@gmail.com : Head Office : Head Office
May 31, 2026, 8:56 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। কুড়িগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে বর্জ্য পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ময়মনসিংহে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সোনারগাঁয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শাহজালালের নতুন এটিসি টাওয়ার: তিন মাসে আয় প্রায় ২০০ কোটি কেরানীগঞ্জে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার আর্জেন্টিনার বিশ্বকাপ দল থেকে বাদ পড়লেন যেসব তারকা ১৭ বছর পর স্বাধীনভাবে নেতাকে স্মরণ করার সুযোগ হয়েছে : মির্জা ফখরুল মানবিক সাংবাদিকতায় রাহাত খান আঁখিকে সম্মাননা পঞ্চগড়ে জমি বিরোধে হামলা ভাঙচুর ও লুটপাটের থানায় অভিযোগ করায় এক দম্পতিকে দ্বিতীয় দফার হত্যার উদ্দেশ্যে নৃশংস হামলা।

দেশ গঠনে জিয়া পরিবারের অবদান অপরিসীম: যুবদল সভাপতি মোনায়েম মুন্না

  • সময়: Sunday, January 19, 2025
  • 57 View

আরাফাত হোসেনঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, দেশকে যখন গণতন্ত্রহীন করা হয়েছে, জনগণ থেকে বাকস্বাধীনতা কেড়ে নিয়ে একনায়কতন্ত্র কায়েম করা হয়েছে, তখন দেশ ও জাতিকে উদ্ধার করতে জিয়া পরিবার সবসময়ই নেতৃত্ব দিয়ে আসছেন। সেজন্য জিয়া পরিবারের হিসেবহীন ত্যাগ স্বীকার করতে হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন ও দেশ গঠনে এই পরিবারের অবদান অপরিসীম। বাংলাদেশের যা-কিছু মহান, গরিয়ান-মহিয়ান সেসবের নির্মাতা হলেন জিয়া পরিবার। জাতির সৌরভ আর গৌরব এসেছে এই পরিবারের হাতে ধরেই।

আরেক দলের নেত্রী দেশে ফ্যাসিবাদ কায়েম করে, দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে, কয়েক লক্ষ-কোটি টাকা লুটপাট করে দেশ ছেড়ে পালিয়ে গেছে। আর তার প্রভু রাষ্ট্রে গিয়ে দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, বগুড়া জেলা যুবদলের উদ্যোগে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলার সারিয়াকান্দি উপজেলার চর ভাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে চরাঞ্চলের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণকালে তিনি এসব কথা বলেন। এর আগে সোনাতলা উপজেলা যুবদলের আয়োজনে সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না।

বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হাসানের সার্বিক পরিচালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না আরও বলেন, উত্তরের প্রাণকেন্দ্র বগুড়ার কৃতিসন্তান মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। যিনি এই বাংলাদেশের আপামর মানুষের কাছে একটি আবেগ ও ভালোবাসার নাম। আজ তাঁর ৮৯তম জন্মবার্ষিকীতে সারাদেশের মতো বগুড়ার জনসাধারণ মহান এই নেতাকে গভীর শ্রদ্ধার ও ভালবাসায় স্মরণ করছেন। মসজিদ, মন্দির, গির্জা প্যাগোডাসহ সকল ধর্মের ধর্মীয় উপাসনালয়গুলোত মহান এই নেতার রুহের মাগফেরাত কামনায় প্রার্থনা অনুষ্ঠিত হচ্ছে।

যুবদল সভাপতি মোনায়েম মুন্না বলেন, সারা বাংলাদেশে বিএনপি ও এর সকল অঙ্গ-সহযোগী সংগঠন যে শক্তভিত্তির ওপর দাঁড়িয়ে আজ এতটা শক্তিশালী অবস্থানে রয়েছেন তার শুরু দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হাত ধরেই। তাঁর অবর্তমানে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আজ সারাদেশে দলের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ এবং সুসংগঠিত।

দীর্ঘ দেড়যুগ ফ্যাসিস্ট মাফিয়া সরকারের হামলা-মামলা, জুলুম-নির্যাতন সহ্য করার পরও বিএনপির কোনো নেতাকর্মীর মনোবল কেউ ভাঙতে পারেনি। কারণ মানুষ অন্তর দিয়ে ভালবাসে শহীদ জিয়াকে, ভালবাসে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তাঁদের সুযোগ্য উত্তরাধিকার তারেক রহমানকে।

আজ শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে বগুড়া জেলা যুবদল দিনব্যাপী যে সৃজনশীল এবং জনকল্যাণমূখী কার্যক্রম হাতে নিয়েছেন তার ভূয়সী প্রশংসা করেন যুবদল সভাপতি। তিনি বলেন, বগুড়া জেলা যুবদল হবে সারাদেশের মাঝে মডেল সংগঠন। আগামীর প্রতিটি যাত্রায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যেকোনো আন্দোলন- সংগ্রামে কাঁধে-কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে পথচলার লক্ষ্যে তিনি সকল নেতাকর্মীর প্রতি আহ্বান জানান।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews