1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. mdjakir349@gmail.com : Md. Jakir Hossain : Md. Jakir Hossain
  6. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
  7. msareza0075@gmail.com : Md Reza : Md Reza
  8. mizanamarsongrambd@gmail.com : Mizanur Rahman Chowdhury Tulu : Mizanur Rahman Chowdhury Tulu
  9. dailyamarsongrambd@gmail.com : Head Office : Head Office
May 31, 2026, 11:39 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। কুড়িগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে বর্জ্য পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ময়মনসিংহে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সোনারগাঁয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শাহজালালের নতুন এটিসি টাওয়ার: তিন মাসে আয় প্রায় ২০০ কোটি কেরানীগঞ্জে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার আর্জেন্টিনার বিশ্বকাপ দল থেকে বাদ পড়লেন যেসব তারকা ১৭ বছর পর স্বাধীনভাবে নেতাকে স্মরণ করার সুযোগ হয়েছে : মির্জা ফখরুল মানবিক সাংবাদিকতায় রাহাত খান আঁখিকে সম্মাননা পঞ্চগড়ে জমি বিরোধে হামলা ভাঙচুর ও লুটপাটের থানায় অভিযোগ করায় এক দম্পতিকে দ্বিতীয় দফার হত্যার উদ্দেশ্যে নৃশংস হামলা।

কালীগঞ্জে সফল কৃষি উদ্যোক্তা পেলেন সম্মাননা

  • সময়: Tuesday, January 14, 2025
  • 74 View

মোঃ ইদ্রিস আলী ।
স্টাফ: রিপোর্টার,

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১৪ জন তরুণ  কৃষি উদ্যোক্তাকে সম্মাননা স্মারক প্রদান করেছে বেসরকারি সাহায্যকারী সংস্থা “সিও “। এ সকল তরুণ উদ্যোক্তাদের সম্মান জানাতে  সিও সংস্থার আয়োজনে রবিবার (১২ জানুয়ারি)  সকালে তাদের চাকলা পাড়ার  নিজস্ব কার্যালয়ের  কনভেনশন সেন্টারে “উদ্যোক্তাদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান- ২০২৫ “এ ঝিনাইদহ জেলার ছয়টি উপজেলার সর্বমোট ১০০ জন তরুণ কৃষি  উদ্যোক্তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এর মধ্যে শুধুমাত্র কালীগঞ্জ উপজেলায় রয়েছেন ১৪ যন্ত তরুণ কৃষি উদ্যোক্তা। অন্যান্যদের মতো তারাও কৃষির নানা ক্ষেত্রে অবদান রেখে চলেছেন। বিশেষ করে কালীগঞ্জের তরুণ কৃষি উদ্যোক্তারা ড্রাগন চাষে সফলতা পেয়েছেন। এ উপজেলায় সম্মাননা পেলেন  টিপু সুলতান, মিজানুর রহমান, সাব্বিরুল ইসলাম, মাহফুজুর রহমান, আলমগীর হোসেন, মমরেজ আলী, ইকবাল হোসেন, হেকমত আলী,আওরঙ্গজেব মাসুদ, জুয়েল আহমেদ, হারুন অর রশিদ মুসা, শাহজাহান, ও  শিমুল হোসেন। সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে সিও সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সামছুল আলমের সভাপতিত্বে ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ষষ্ঠী চন্দ্র রায়ের হাত থেকে সকলে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট গ্রহণ করেন। এ সময় সমাপনী অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল কাদের। সম্মাননা স্মারক পাওয়া তরুণ কৃষি উদ্যোক্তা সাব্বিরুল ইসলাম নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, বেসরকারি সাহায্যকারী সংস্থা ‘সিও’ কে তরুণ কৃষি উদ্যোক্তাদেরকে সম্মানিত করাই  ধন্যবাদ জানাতে চাই। এ ধরনের অনুষ্ঠানে আসতে পেরে আমি আনন্দিত। পাশাপাশি আমার মতো তরুণদেরকেও বলব একজন উদ্যোক্তা হিসেবে কৃষিকাজও আপনাকে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে দিতে পারে। আপনার জন্য বয়ে আনতে পারে সম্মান। আর দেশের অর্থনীতিকে করতে পারে সমৃদ্ধ। সিও সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সামছুল আলম বলেন, কৃষি নির্ভর অর্থনীতির এই বাংলাদেশকে সামনের দিকে আরও বেগবান করতে তরুণ কৃষি উদ্যোক্তার সংখ্যা আরো বাড়ানো দরকার। কৃষি ক্ষেত্রে তরুণদের আগ্রহ বাড়াতেই মূলত এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা। আমি বিশ্বাস করি তরুণরা যদি কৃষি নিয়ে কাজ করে তাহলে দেশের অর্থনীতি আরো বেশি  সমৃদ্ধ করার পাশাপাশি তারা নিজেদের জন্যও সম্মান ও গৌরব বয়ে আনতে পারবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews