1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. mdjakir349@gmail.com : Md. Jakir Hossain : Md. Jakir Hossain
  6. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
  7. msareza0075@gmail.com : Md Reza : Md Reza
  8. mizanamarsongrambd@gmail.com : Mizanur Rahman Chowdhury Tulu : Mizanur Rahman Chowdhury Tulu
  9. dailyamarsongrambd@gmail.com : Head Office : Head Office
May 31, 2026, 6:59 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। কুড়িগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে বর্জ্য পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ময়মনসিংহে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সোনারগাঁয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শাহজালালের নতুন এটিসি টাওয়ার: তিন মাসে আয় প্রায় ২০০ কোটি কেরানীগঞ্জে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার আর্জেন্টিনার বিশ্বকাপ দল থেকে বাদ পড়লেন যেসব তারকা ১৭ বছর পর স্বাধীনভাবে নেতাকে স্মরণ করার সুযোগ হয়েছে : মির্জা ফখরুল মানবিক সাংবাদিকতায় রাহাত খান আঁখিকে সম্মাননা পঞ্চগড়ে জমি বিরোধে হামলা ভাঙচুর ও লুটপাটের থানায় অভিযোগ করায় এক দম্পতিকে দ্বিতীয় দফার হত্যার উদ্দেশ্যে নৃশংস হামলা।

পাবনার ঈশ্বরদী গার্লস স্কুল এন্ড কলেজের অধ‍্যক্ষ গভীর ষড়যন্ত্রের শিকার, ষড়যন্ত্রের মূল হোতা শিক্ষিকা ফারহানা

  • সময়: Tuesday, December 31, 2024
  • 130 View

হিরো খানঃ

পাবনার ঈশ্বরদীর গার্লস স্কুল এন্ড কলেজের অধ‍্যক্ষ ড. আসলাম হোসাইনকে চাকরিচ্যুত করার ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী অধ‍্যক্ষের অভিযোগ, দীর্ঘদিন যাবৎ তার প্রতিষ্ঠানের এক শিক্ষিকার নেতৃত্বে বিভিন্নভাবে তাকে হেনস্থা করার অপচেষ্টায় মেতেছে একটি স্বার্থান্বেষী মহল। গেল ৫ আগষ্টে আওয়ামীলীগ সরকারের পতনের পর শিক্ষার্থী- অভিভাবকদের উসকানি দিয়ে সেই সুযোগ কাজে লাগানোর জন‍্য মরিয়া সেই অসাধু চক্রটি।

গেল ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে পদত‍্যাগের দবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। এই সুযোগ কাজে লাগিয়ে পাবনার ঈশ্বরদীর গার্লস স্কুল এন্ড কলেজের অধ‍্যক্ষ ড. আসলাম হোসেনকে পদত‍্যাগ করানোর নীল নকশা করে একটি স্বার্থান্বেষী মহল। পরে শিক্ষার্থীদের বিভিন্নভাবে ভুল বুঝিয়ে অধ‍্যক্ষের বিরুদ্ধে উস্কানি দিয়ে আন্দোলনের মাধ‍্যমে তাকে পদত‍্যাগ করতে বাধ‍্য করা হয়। ওই শিক্ষা প্রতিষ্ঠানের এক শিক্ষিকার নেতৃত্বে সুবিধাবাদী চক্রটি কয়েকজন ছাত্রীকে দিয়ে অধ‍্যক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ করায় সংশ্লিষ্ট দপ্তরে। পরে অধ‍্যক্ষ আসলাম হোসেনকে সাময়িক বরখাস্ত করার পর ঘটনা তদন্তে গঠন করা চার সদস‍্যের তদন্ত কমিটি। বর্তমানে এই অধ‍্যক্ষকে চাকরিচ‍্যুত করাতে মরিয়া হয়ে উঠেছে সেই অসাধু চক্রটি, গোপনে চালাচ্ছে বিভিন্ন অপতৎপরতা। অধ‍্যক্ষের বিরুদ্ধে অভিযোগকারী ছাতীদের সাথে যোগাযোগ করা হলে বেশিরভাগই কথা বলতে চায়নি ক‍্যামেরার সামনে। তবে এক ছাত্রী জানায় পিকনিকের টাকা ফেরত না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে অভিযোগ করে সে। আর তার মায়ের কথায় উঠে আসে ওই শিক্ষা প্রতিষ্ঠানের এক শিক্ষিকার নাম।

এ শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান পরিস্থিতি আর পূর্বের প্রেক্ষাপট নিয়ে কথা হয় একাধিক অভিভাবক ও শিক্ষকের সাথে।

অনৈতিক সুযোগ সুবিধা না পেয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে একটি অসাধু চক্র। বলছেন এ অধ‍্যক্ষ।

ড. আসলাম হোসেন, অধ‍্যক্ষ,(সাময়িক বরখাস্ত)

তার দাবি, ব‍্যক্তিগত ছবি দেখিয়ে ছাত্রীদের ভুল বোঝানো হয়েছে। এছাড়াও সাময়িক বরখাস্ত করা হলেও আনুষ্ঠানিকভাবে কোন চিঠি পাননি বলে জানান তিনি।

এদিকে কয়েকজন সাংবাদিক ওই শিক্ষা প্রতিষ্ঠানে গেলে তাদের সাথে চরম অসদাচরণ করেন এক শিক্ষিকা। এসময় সাংবাদিকদের নামে মামলা করবেন বলেও হুমকি দেন তিনি।
ফারহানা, শিক্ষিকা।

জেলা শিক্ষা কর্মকর্তা বলছেন, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ পেলে নিয়মানুযায়ী নেওয়া হয় ব‍্যবস্থা। তবে কেউ উস্কানি দিয়ে কোন কিছু করালে ছাড় দেওয়া হবেনা।
রোস্তম আলী হেলালী
জেলা শিক্ষা কর্মকর্তা, পাবনা।

আরো বলেন এ শিক্ষা প্রতিষ্ঠানে দ্রুত শান্তি- শৃংখলা আর শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান শিক্ষক, অভিভাবক ও সচেতন মহলের।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews