1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. mdjakir349@gmail.com : Md. Jakir Hossain : Md. Jakir Hossain
  6. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
  7. msareza0075@gmail.com : Md Reza : Md Reza
  8. mizanamarsongrambd@gmail.com : Mizanur Rahman Chowdhury Tulu : Mizanur Rahman Chowdhury Tulu
  9. dailyamarsongrambd@gmail.com : Head Office : Head Office
May 31, 2026, 7:00 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। কুড়িগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে বর্জ্য পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ময়মনসিংহে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সোনারগাঁয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শাহজালালের নতুন এটিসি টাওয়ার: তিন মাসে আয় প্রায় ২০০ কোটি কেরানীগঞ্জে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার আর্জেন্টিনার বিশ্বকাপ দল থেকে বাদ পড়লেন যেসব তারকা ১৭ বছর পর স্বাধীনভাবে নেতাকে স্মরণ করার সুযোগ হয়েছে : মির্জা ফখরুল মানবিক সাংবাদিকতায় রাহাত খান আঁখিকে সম্মাননা পঞ্চগড়ে জমি বিরোধে হামলা ভাঙচুর ও লুটপাটের থানায় অভিযোগ করায় এক দম্পতিকে দ্বিতীয় দফার হত্যার উদ্দেশ্যে নৃশংস হামলা।

নাটোর জেলা গুরুদাসপুরে অবৈধভাবে ইটের ভাটা,সরকারের নিয়ম নীতি তোয়াক্কা না করে পরিচালনা করছে।

  • সময়: Tuesday, December 31, 2024
  • 99 View


জেলা সংবাদদাতা:

অনুমোদন নেই। অথচ পৌর সদর ও ইউনিয়ন পর্যায়ের ১১টি ভাটায় ইট পোড়ানো হচ্ছে। এসব ভাটার সব ক’টিই আবাসিক এলাকা ও কৃষি জমিতে গড়ে উঠেছে। সরকারি নিয়মের তোয়াক্কা না করে প্রায় দুই যুগ ধরে গুরুদাসপুরে অনুমোদন ছাড়াই এসব ইট ভাটার কার্যক্রম চলে আসছে। লাইসেন্স ছাড়াও কাঠ পোড়ানো এবং শিশুদের কাজ করানোর অভিযোগও রয়েছে কোনো কোনো ইট ভাটার বিরুদ্ধে।

এসব অভিযোগের প্রেক্ষিতে রোববার (২৯ ডিসেম্বর) দিনভর ৯টি ভাটায় অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তারের ভ্রাম্যমাণ আদালত। এ সময় কোনো ভাটাতেই লাইসেন্স এবং পরিবেশের ছাড়পত্র পাওয়া যায়নি। তবে বছরের পর বছর অভিযানের চালানোর পরেও এসব ইটভাটাগুলো বন্ধ হচ্ছে না বলে অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা।

রোববার ৯টি ভাটায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

খোঁজ নিয়ে জানা গেছে, গুরুদাসপুর পৌর শহরের ঘনবসতিপূর্ণ এলাকার চাঁচকৈড় মধ্যমপাড়া মৌজাতেই রয়েছে জুমির উদ্দিন মণ্ডলের মেসার্স এমজেডবি ব্রিকস, জাকির হোসেনের মেসার্স এসএআর ব্রিকস, আমজাদ-মফিজের মেসার্স এএমবি, জাহিদ হোসেনের মেসার্স এমডিবি, মোশারফ হোসেন হাজির মেসার্স এমবিপি ব্রিকস, টগরের মেসার্স একেবি ব্রিকস, জহুরুল-বিপ্লবের মেসার্স এমএমবি বিকস নামের ৭টি অনুমোদনহীন অবৈধ ইট ভাটারয়েছে।

এছাড়া উপজেলার মশিন্দা ইউনিয়নের শিকারপুর মৌজার ফসলি জমিতে আব্দুল কাদের হাজির মেসার্স এইচকেবি ব্রিকস, হাজি বাদশার মেসার্স এইচবিবি ব্রিকস, আব্দুল হাকিমের মেসার্স এইচআরবি ব্রিকস, আব্দুর রহিমের মেসার্স এআরবি ব্রিকস নামের অনুমোদনহীন চারটি ইটভাটা রয়েছে।

তবে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের কান্দিপাড়া-চিতলাপাড়া মৌজায় জাহিদ হোসেনের এমডিপি ব্রিকস এবং নাজিরপুর ইউনিয়নের একটি ভাটার অনুমোদন রয়েছে। এই দুটি ইটভাটাও ফসলের জমিতে গড়ে উঠেছে।

নাটোর পরিবেশ অফিসের সহকারী পরিচালক রফিকুল ইসলাম বলেন, মূলত কৃষি অফিস থেকে এক ফসলি জমির প্রত্যায়ন পাওয়ার পরই তারা দুটি ইট ভাটাকে পরিবেশের ছাড়পত্র দিয়েছেন। অন্যরা অনুমোদন ছাড়াই ভাটায় ইট পোড়ানোর কাজ করছেন।

গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের তথ্যমতে, গুরুদাসপুর পৌর সদরের ৫টি ও মশিন্দা ইউনিয়নের ৪টি ইটভাটায় অভিযান চালিয়ে ২৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তবে সময় স্বল্পতার কারণে পৌর সদরের জাহিদ হোসেনের মেসার্স এমডিবি ও জহুরুলের মেসার্স এমএমবি ব্রিকস নামের দুটি ইটভাটায় অভিযান দেওয়া সম্ভব হয়নি।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, প্রতি বছরই এসব অবৈধ ইটভাটায় ৩ থেকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। বছরের পর বছর পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের দায়সারা এসব অভিযানের পরও দিব্যি ইটভাটাগুলো চলছে। ইটভাটার বিরূপ প্রভাব পড়ছে ফসলের মাঠে। আবার পর্যায়ক্রমে কৃষি জমিগুলোও বিভিন্ন কৌশলে ইটভাটাগুলোর অন্তর্ভুক্ত করা হচ্ছে। তারা অবৈধ এসব ইটভাটা গুঁড়িয়ে দেওয়ার দাবি জানান।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯-এ বলা হয়েছে, আবাসিক, সংরক্ষিত, বাণিজ্যিক এলাকা, সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা সদর, সরকারি বা ব্যক্তি মালিকানাধীন বন, অভয়ারণ্য, বাগান, জলাভূমি, কৃষি জমি, প্রতিবেশ গত সংকটাপন্ন এলাকায় ইটভাটা স্থাপন করা যাবে না। অথচ সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে গুরুদাসপুর পৌর সদর এবং ইউনিয়ন পর্যায়ের কৃষি জমিতে ১৩টি ইটভাটায় মাটি পুড়িয়ে নিয়মিত ইট প্রস্তুত করা হচ্ছে।

তবে অবৈধ এসব ইটভাটার পক্ষে গুরুদাসপুর ইটভাটা মালিক সমিতির সভাপতি মোশারফ হাজি জানান, ইটভাটার জন্য পরিবেশের ছাড়পত্র না দেওয়ায় তারা লাইসেন্স নবায়ন করতে পারছেন না। তাছাড়া তারা ব্লক ইট প্রস্তুতের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. সালমা আক্তার ইত্তেফাককে বলেন, গুরুদাসপুর পৌর সদরসহ উপজেলায় মোট ১৩টি ইটভাটার মধ্যে ১১টিরই লাইসেন্স নেই। প্রাথমিকভাবে এসব ইটভাটায় অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে। খুব শিগগিরি অবৈধ এসব ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews