1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. mdjakir349@gmail.com : Md. Jakir Hossain : Md. Jakir Hossain
  6. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
  7. msareza0075@gmail.com : Md Reza : Md Reza
  8. mizanamarsongrambd@gmail.com : Mizanur Rahman Chowdhury Tulu : Mizanur Rahman Chowdhury Tulu
  9. dailyamarsongrambd@gmail.com : Head Office : Head Office
May 31, 2026, 6:59 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। কুড়িগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে বর্জ্য পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ময়মনসিংহে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সোনারগাঁয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শাহজালালের নতুন এটিসি টাওয়ার: তিন মাসে আয় প্রায় ২০০ কোটি কেরানীগঞ্জে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার আর্জেন্টিনার বিশ্বকাপ দল থেকে বাদ পড়লেন যেসব তারকা ১৭ বছর পর স্বাধীনভাবে নেতাকে স্মরণ করার সুযোগ হয়েছে : মির্জা ফখরুল মানবিক সাংবাদিকতায় রাহাত খান আঁখিকে সম্মাননা পঞ্চগড়ে জমি বিরোধে হামলা ভাঙচুর ও লুটপাটের থানায় অভিযোগ করায় এক দম্পতিকে দ্বিতীয় দফার হত্যার উদ্দেশ্যে নৃশংস হামলা।

চান্দিনায় মাদ্রাসাসহ ৭৩ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, ১১ কোটি টাকার ক্ষয়ক্ষতি

  • সময়: Tuesday, December 31, 2024
  • 165 View

কুমিল্লা জেলা প্রতিনিধি ওমর ফারুক : কুমিল্লার চান্দিনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ডাকঘর, মসজিদ এবং মাদ্রাসাসহ ৭৩টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।

এতে এসব প্রতিষ্ঠানের ১১ কোটি টাকারও বেশি আর্থিক ক্ষয়ক্ষতি হয়। রোববার দিনগত রাত সাড়ে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মাধাইয়া ইউনিয়নের মাধাইয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে আগুন নিয়ন্ত্রণে চান্দিনা, কুমিল্লা ও দাউদকান্দি থেকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করে প্রায় সাড়ে তিন ঘণ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষণে ৭৩টি প্রতিষ্ঠান একেবারেই পুড়ে ছাই হয়ে যায়। জানা যায়, বাজারের একটি মিষ্টি দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। দোকানগুলোর বেশিরভাগই কাঠ-বাঁশ ও টিন শেডের। ফলে আগুনের লেলিহান শিখা দ্রুত অন্য দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পানির উৎস বাজার থেকে কিছুটা দূরে থাকায় আগুন নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয়েছে দমকল কর্মীদের। অগ্নিকাণ্ডে অর্পিতা ইলেকট্রনিক্স নামের একটি ফ্রিজ এসি ও টিভি দোকানের ৮০ লাখ, লোপা এন্টারপ্রাইজের ৮০ লাখ, মান্নান ভেটেনারি নামের একটি ওষুধের দোকানের ৮০ লাখ, স্বপন স্টোরের ৫০ লাখ, ভাই ভাই ক্রোকারিজের ৪০ লাখ টাকার মালামাল সহ ৭৩টি দোকানের ১১ কোটি ৯ লাখ ৩০ হাজার টাকার মালামাল সব পুড়ে যায় বলে ব্যবসায়ীরা দাবি করেছেন। এগুলোর মধ্যে ক্রোকারিজ, মিষ্টি দোকান, মুদি দোকান, কাপড় দোকান, জুতা দোকান, ওষুধ দোকান সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ছিল। মাধাইয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কে.এম. জামাল বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে ব্যবসায়ীদের ক্ষতি পূরণে প্রশাসনের সহযোগিতা চাইবো। পুরো বাজারে এখনো অগ্নিকাণ্ডের ক্ষতচিহ্ন আর ছাই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

এদিকে আগুনে মাধাইয়া বাজার শাহী জামে মসজিদ, দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স এবং মাধাইয়া বাজার ডাকঘর পুড়ে যায়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews