জামাল হোছাইন চকরিয়া +কক্সবাজার) প্রতিনিধি: চকরিয়া সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পুকুর ইজারা নিয়ে ইজারাদার ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে রশি টানাটানি এতে হয়রানীর শিকার হচ্ছে পুকুরের ইজারদার নেজাম উদ্দিন, উক্ত বিষয়ে নেজাম উদ্দিন সোমবার (৩০ ডিসেম্বর) চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি অভিযোগ দায়ের করেছেন অভিযোগ সুত্র ও ভিকটিমের বক্তব্য সুত্রে জানাগেছে ইজারাদার নেজাম উদ্দিন গত সাড়ে তিন বছর আগে সরকারি নিয়ম মেনে রাজস্ব পরিশোধের মাধ্যমে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছ থেকে পাঁচ বছর মেয়াদের চুক্তিতে উক্ত বিদ্যালয়ের পুকুর টি ইজারা গ্রহন করেন, ইজারা মেয়াদ আরো দেড় বছর বাকী রয়েছে ইত্যবছরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা ইজারা মেয়াদের দেড় বছর পুর্বে অন্য জনের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে সম্পুর্ণ অবৈধভাবে পুকুরটি ইজারা নিয়ে দিছেন এতে ইজারাদারের লাগানো ক্ষেতসহ বিভিন্ন চারাগাছ লাগিয়ত করেন।এ মুহুর্তে পুকুর ছেডে দিয়ে চলে যেতে হলে ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধন হতে পারে বলে জানান তিনি । এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক গোলাম মোস্তফা জানান তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রভাবিত হয়ে তিন বছরের স্থলে পাঁচ বছর মেয়াদে ইজারা প্রধান করেন এ অতিরিক্ত মেয়াদ অবৈধ হওয়ায় আট ধারার আলোকে ইজারা বাতিল করা হয়েছে। এ বিষয়ে নির্বাহী কর্মকর্তা জনাব আতিকুর রহমান জানিয়েছেন এ সংক্রান্ত একটি অভিযোগ, আমার কাছে এসেছে বিষয়টি তদন্ত করার জন্য মাধ্যমিক শিক্ষা অফিসার কে
দায়িত্ব দেয়া হয়েছে, বিষয়টি নিয়ে উভয় পক্ষের সাথে বসে ব্যাবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply