1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. mdjakir349@gmail.com : Md. Jakir Hossain : Md. Jakir Hossain
  6. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
  7. msareza0075@gmail.com : Md Reza : Md Reza
  8. mizanamarsongrambd@gmail.com : Mizanur Rahman Chowdhury Tulu : Mizanur Rahman Chowdhury Tulu
  9. dailyamarsongrambd@gmail.com : Head Office : Head Office
May 31, 2026, 7:43 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। কুড়িগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে বর্জ্য পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ময়মনসিংহে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সোনারগাঁয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শাহজালালের নতুন এটিসি টাওয়ার: তিন মাসে আয় প্রায় ২০০ কোটি কেরানীগঞ্জে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার আর্জেন্টিনার বিশ্বকাপ দল থেকে বাদ পড়লেন যেসব তারকা ১৭ বছর পর স্বাধীনভাবে নেতাকে স্মরণ করার সুযোগ হয়েছে : মির্জা ফখরুল মানবিক সাংবাদিকতায় রাহাত খান আঁখিকে সম্মাননা পঞ্চগড়ে জমি বিরোধে হামলা ভাঙচুর ও লুটপাটের থানায় অভিযোগ করায় এক দম্পতিকে দ্বিতীয় দফার হত্যার উদ্দেশ্যে নৃশংস হামলা।

গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনার বিচার করতে হবে: যুবদল সাধারণ সম্পাদক

  • সময়: Friday, November 1, 2024
  • 86 View

মো: আরাফাত হোসেন : সাম্য, মানবিক, সুন্দর ও শান্তিপ্রিয় কল্যাণকর বাংলাদেশ বিনির্মানই বিএনপির লক্ষ্য, জানিয়ে নেতা-কর্মীদের উদ্দেশ্যে জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, খেয়াল রাখবেন আপনাদের মিছিলে অনুপ্রবেশকারী কেউ যেন ঢুকতে না পারে। ফ্যাসিস্টের দোসরদের জায়গা দেওয়া যাবেনা। বিএনপির মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন কাজ করা যাবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী চলতে হবে। তিনি কল্যাণকর বাংলাদেশে গঠনে বিরামহীন কাজ করে যাচ্ছেন।শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, পঞ্চগড় জেলার বিভিন্ন উপজেলায় ‘ধানের শীষ’ সম্বলিত লিফলেট এবং রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগকালে যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এসব কথা বলেন।তিনি বলেন, নাগরিকদের প্রতি রাষ্ট্রের যেমন দায়িত্ব রয়েছে ঠিক তেমনই রাষ্ট্রের প্রতি নাগরিকদের দায়িত্ব রয়েছে। সেজন্য সবাইকে স্বেচ্ছাসেবী মনোভাব নিয়ে কাজ করতে হবে। আসুন, আমরা প্রতিশোধ-প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে এসে প্রত্যেকে আমরা প্রত্যেকের তরে এই মনোভাব নিয়ে এগিয়ে যাই। আগামী নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের গণসংযোগ অব্যাহত রাখারও আহ্বান জানান তিনি।নুরুল ইসলাম নয়ন আরও বলেন, দেশের প্রতিটি সেক্টরকে শেখ হাসিনা দুর্নীতি, লুটপাট এবং হাজারো অনিয়মে ধ্বংস করে দিয়েছে। হাসিনার নির্দেশে ২৪’র গণ-অভ্যুত্থানের বীরযোদ্ধাদের ওপর নির্বিচারে গুলি চালানো হয়েছে। আমরা আশা করছি, অন্তর্বর্তী সরকার ফ্যাসিস্ট খুনি হাসিনাসহ গণহত্যার হুকুমদাতা সবাইকে আইনের আওতায় নিয়ে আসবে। তাদের বিচার নিশ্চিত করবে।এসময় জাতীয়তাবাদী যুবদল পঞ্চগড় জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews