1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. mdjakir349@gmail.com : Md. Jakir Hossain : Md. Jakir Hossain
  6. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
  7. msareza0075@gmail.com : Md Reza : Md Reza
  8. mizanamarsongrambd@gmail.com : Mizanur Rahman Chowdhury Tulu : Mizanur Rahman Chowdhury Tulu
  9. dailyamarsongrambd@gmail.com : Head Office : Head Office
May 31, 2026, 8:34 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। কুড়িগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে বর্জ্য পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ময়মনসিংহে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সোনারগাঁয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শাহজালালের নতুন এটিসি টাওয়ার: তিন মাসে আয় প্রায় ২০০ কোটি কেরানীগঞ্জে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার আর্জেন্টিনার বিশ্বকাপ দল থেকে বাদ পড়লেন যেসব তারকা ১৭ বছর পর স্বাধীনভাবে নেতাকে স্মরণ করার সুযোগ হয়েছে : মির্জা ফখরুল মানবিক সাংবাদিকতায় রাহাত খান আঁখিকে সম্মাননা পঞ্চগড়ে জমি বিরোধে হামলা ভাঙচুর ও লুটপাটের থানায় অভিযোগ করায় এক দম্পতিকে দ্বিতীয় দফার হত্যার উদ্দেশ্যে নৃশংস হামলা।

স্বাধীন দেশে পরাধীন ছিল জনগণ: যুবদল সাধারণ সম্পাদক

  • সময়: Sunday, October 20, 2024
  • 77 View

: ফ্যাসিস্ট রাজনৈতিক দল আওয়ামী লীগের অত্যাচার-নির্যাতনে দেশের বিচারকরাও দেশত্যাগে বাধ্য হয়েছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। তিনি বলেন, সাংবাদিক সাগর-রুনি থেকে শুরু করে এমন কোনো পেশার মানুষ নেই যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের হাত থেকে কেউ রেহাই পেয়েছে।মানুষের স্বাভাবিক জীবনকে ধবংস করে দিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা। স্বাধীন দেশে পরাধীন ছিল জনগণ। গত ১৭ বছরে বিএনপির অগণিত নেতা-কর্মীদের ওপর ফ্যাসিস্ট আওয়ামী লীগের নির্যাতনের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না।রবিবার, ২০ অক্টোবর২০২৪, নীলফামারি ও সৈয়দপুর রাজনৈতিক জেলা আয়োজিত দিকনির্দেশনামূলক যৌথ কর্মীসভায় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এসব কথা বলেন। ‘আমরাই গড়ব আগামীর স্বপ্নের বাংলাদেশ’-স্লোগান সামনে রেখে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দিকনির্দেশনামূলক এই যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়।যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, ফ্যাসিস্ট মাফিয়া সরকার ১৭ বছরে দেশকে লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছিল। গত ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনার খুনি সরকারের পতনের পথ সেই অত্যাচারীরা নিজেরাই এলাকা থেকে পালিয়ে গেছে। এটা থেকেই বোঝা যায়, তারা কী পরিমাণ অত্যাচার-নির্যাতন করেছে মানুষের ওপর। দল ভারি করার জন্য ফ্যাসিস্টের দোসরদের আশ্রয় দেয়া যাবেনা। যারা দিবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কেউ কোন অবস্থাতেই মোটরসাইকেলের শোভাযাত্রা করা করতে পারবে না। লুটপাট, চাঁদাবাজিতে জড়িয়ে পড়া যাবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা ‘জিরো টলারেন্স’ দেখাব এখানে।গণ-অভ্যুত্থানের মাহাত্ম্যকে সফল করতে অন্তর্বর্তীকালীন সরকারকে আরও আন্তরিক হতে হবে বলেও জানান নয়ন।অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে নয়ন বলেন, সব রাজনৈতিক, মিথ্যা, সাজানো মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। গুম-খুনের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।এসময় যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews