1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. mdjakir349@gmail.com : Md. Jakir Hossain : Md. Jakir Hossain
  6. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
  7. msareza0075@gmail.com : Md Reza : Md Reza
  8. mizanamarsongrambd@gmail.com : Mizanur Rahman Chowdhury Tulu : Mizanur Rahman Chowdhury Tulu
  9. dailyamarsongrambd@gmail.com : Head Office : Head Office
May 31, 2026, 8:30 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। কুড়িগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে বর্জ্য পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ময়মনসিংহে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সোনারগাঁয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শাহজালালের নতুন এটিসি টাওয়ার: তিন মাসে আয় প্রায় ২০০ কোটি কেরানীগঞ্জে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার আর্জেন্টিনার বিশ্বকাপ দল থেকে বাদ পড়লেন যেসব তারকা ১৭ বছর পর স্বাধীনভাবে নেতাকে স্মরণ করার সুযোগ হয়েছে : মির্জা ফখরুল মানবিক সাংবাদিকতায় রাহাত খান আঁখিকে সম্মাননা পঞ্চগড়ে জমি বিরোধে হামলা ভাঙচুর ও লুটপাটের থানায় অভিযোগ করায় এক দম্পতিকে দ্বিতীয় দফার হত্যার উদ্দেশ্যে নৃশংস হামলা।

চাটখিলে যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও অবৈধ স্থাপনা উচ্ছেদ সংক্রান্ত সভা

  • সময়: Monday, October 14, 2024
  • 132 View


মো : খোরশেদ আলম
চাটখিল
(নোয়াখালী) প্রতিনিধি।।

নোয়াখালীর চাটখিল পৌর বাজারের যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা শেষ হলেই শুরু হবে।
বুধবার (০৯ অক্টোবর) দুপুরে চাটখিল উপজেলা সভা কক্ষে চাটখিল পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দীন এর সভাপতিত্ব এ সংক্রান্ত জরুরি এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত সাংবাদিক, ব্যবসায়ী, ছাত্র ও বিভিন্ন শ্রেণি পেশার নাগরিকরা পৌর বাজারের দীর্ঘদিনের যানজট নিরসন, ফুটপাত দখল মুক্তকরণ, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বর্জ্য ব্যবস্থাপনার নিয়ে তাদের মতামত তুলে ধরেন। এসময় তারা পরিবহনের বিশৃঙ্খল অবস্থার কথাও তুলে ধরেন।

যত্রতত্র পৌর বাজারের যত্রতত্র-যাত্রী উঠানামা বন্ধ করে শৃঙ্খলার মধ্যে আনতে হবে পরিবহন, সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিক্সা স্ট্যান্ডগুলো। এতে করে যানজট কমে নাগরিক জীবনে স্বস্তি ফিরবে, এমনাটাই মনে করেন বক্তারা।

বক্তব্যে আরো বলেন, ‘চাটখিলের এই সমস্যাগুলো দীর্ঘদিনের। ইতিপূর্বে প্রশাসন কয়েকবার অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বিভিন্ন ধরণের পরিবহনকে শৃঙ্খলা আনার পদক্ষেপ গ্রহণ করেছেন। কিন্তু কয়েকদিন পরে আবারো পূর্বের ন্যায় অবৈধভাবে সড়ক ও ফুটপাত দখল করে দৈনিক, সাপ্তাহিক ও মাসিক ভাড়ার ভিত্তিতে ফুটপাত ও সড়কের মধ্যে হকার বসিয়ে দিয়েছেন একটি মহল। যার কারণে স্থায়ীভাবে সমাধান করা সম্ভব হচ্ছে না।

সভাপতির বক্তব্যে চাটখিল উপজেলা ও পৌরসভা প্রশাসকের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দীন বলেন, ‘পৌর বাজারের যানজট নিরসন, ফুটপাতকে দখল থেকে মুক্তকরণ এবং বিভিন্নস্থানে গড়ে উঠা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করার জন্য দীর্ঘদিন এখানকার মানুষ দাবী জানিয়ে আসছে। আমরা তাদের সেসব দাবী এবং অভিযোগ নিয়ে খুব শীঘ্রই ব্যবস্থা নিবো।’ এসয় তিনি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা ও পৌরসভার নামে সকল ধরনের পরিবহন থেকে চাঁদা আদায় বন্ধ করা হবে বলেও জানান।

জরুরি সভায়, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলায় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকরণে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করা হয়।

সভায় আরো বক্তব্য রাখেন, চাটখিল-সোনাইমুড়ী উপজেলায় দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর তানভীর আহমেদ আহমেদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকিব ওসমান, , চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরী, চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজান রানা, পৌরসভা বিএনপি আহ্বায়ক দেওয়ান শামছুল আরিফিন শামিম, সাধারণ সম্পাদক আহসানুল হক মাসুদ, চাটখিল উপজেলা প্রেসক্লাবে সহ সভাপতি আনিস আহমেদ হানিফ, উপজেলা জামায়াতে সেক্রেটারী নুর হোসেন রিয়াজ, উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক সাইফুল ইসলাম রিয়াদ, পৌর বাজার বণিক সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম, ছাত্র প্রতিনিধি ফরহাদ হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ।
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews