1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. mdjakir349@gmail.com : Md. Jakir Hossain : Md. Jakir Hossain
  6. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
  7. msareza0075@gmail.com : Md Reza : Md Reza
  8. mizanamarsongrambd@gmail.com : Mizanur Rahman Chowdhury Tulu : Mizanur Rahman Chowdhury Tulu
  9. dailyamarsongrambd@gmail.com : Head Office : Head Office
May 31, 2026, 7:24 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। কুড়িগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে বর্জ্য পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ময়মনসিংহে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সোনারগাঁয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শাহজালালের নতুন এটিসি টাওয়ার: তিন মাসে আয় প্রায় ২০০ কোটি কেরানীগঞ্জে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার আর্জেন্টিনার বিশ্বকাপ দল থেকে বাদ পড়লেন যেসব তারকা ১৭ বছর পর স্বাধীনভাবে নেতাকে স্মরণ করার সুযোগ হয়েছে : মির্জা ফখরুল মানবিক সাংবাদিকতায় রাহাত খান আঁখিকে সম্মাননা পঞ্চগড়ে জমি বিরোধে হামলা ভাঙচুর ও লুটপাটের থানায় অভিযোগ করায় এক দম্পতিকে দ্বিতীয় দফার হত্যার উদ্দেশ্যে নৃশংস হামলা।

কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস।

  • সময়: Saturday, September 21, 2024
  • 112 View

মোঃ পনির খন্দকার স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালীগঞ্জে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ আহলে ছুন্নাত ওয়াল জামাত, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, হাজীগঞ্জ ইমামে রাব্বানী দরবার শরীফ, বাংলাদেশ হিজবুর রাসুল (সাঃ) ও ইসলামী ছাত্রসেনা উপজেলার যৌথ উদ্যোগে বর্ণাঢ্য পবিত্র জসনে জুলুস অনুষ্টিত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার বিভিন্ন এলাকার খানকা ও মসজিদ থেকে আসা শত শত সুন্নী জনতা স্থাণীয় সোমবাজার ঈদগাহ্ মাঠে উপস্থিত হয়। পরে বাংলাদেশ আহলে ছুন্নাত ওয়াল জামাত উপজেলা সভাপতি মাওলানা মো. আল-আমিন দেওয়ান আল-আবিদী, আলহাজ্ব দেওয়ান শফিউদ্দিন আহমাদ, মো. মেজবাহ উদ্দিন এর নেতৃত্বে এক বর্ণাঢ্য জশনে জুলুছ উপজেলার বিভিন্ন গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সোমবাজার কেন্দ্রীয় ঈদগাহ্ জামে মসজিদে “পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) এর তাৎপর্য ও গুরুত্ব” শীর্ষক আলোচনা সভায় মিলিত হয়।বাংলাদেশ আহলে ছুন্নাত ওয়াল জামাত উপজেলা সভাপতি মাওলানা মো. আল-আমিন দেওয়ান আল-আবিদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আলী হোসেন ভূইয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ উপজেলা সভাপতি আবু তাহের খান মো. আলমগীর, সোম মোজাদ্দেদীয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা এএইচএম কাওছার আলম, শাজাহানপুর রেলওয়ে হাফিজীয়া সুন্নীয়া আলীয়া মাদ্রাসার সাবেক প্রভাষক মাওলানা মুফতি মো. মাকসুদুল হাসান, বাংলাদেশ আহলে ছুন্নাত ওয়াল জামাত উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. আওলাদ হোসেন, অর্থ সম্পাদক হাফেজ মাওলানা শায়ের মো. আনিছুর রহমান, ইসলামিক যুব ফ্রন্ট বাংলাদেশ জেলা আহবায়ক শাকিল আহমেদ দরাই, বাংলাদেশ হিজবুর রাসুল (সাঃ) উপজেলা সভাপতি মাহমুদ হাসান, ইসলামী ছাত্রসেনা উপজেলা সভাপতি ফজলে রাব্বী, সাধারণ সম্পাদক তানবীর হাসান প্রমূখ। বক্তাগণ বলেন, প্রায় দেড় হাজার বছর আগে মানবতার মুক্তির দূত মহানবী হজরত মুহাম্মদ (সা.) শুভ আগমন করেন। মহানবী (সা.)-এর সুমহান আদর্শ অনুসরণের মধ্যেই প্রতিটি জনগোষ্ঠীর জন্য নিহিত রয়েছে অফুরন্ত কল্যাণ ও সফলতা। পরিশেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও মুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন দরবার শরীফের আশেকান, ভক্ত ও মুরিদান সহ সুন্নী মতাদর্শের তরিকত পন্থী শত শত সুন্নী জনতা উপস্থিত ছিলেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews