মিজানুর রহমান চৌধুরী টুলু।
কুমিল্লায় বাসের ধাক্কায় মাইক্রোবাসের ৪ যাত্রী নিহত।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে স্টারলাইন পরিবহনের যাত্রীবাহী বাসের ধাক্কায় মাইক্রোবাসের ৪ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬ টার দিকে মহাসড়কের বাতিসা নানকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রইছ উদ্দিন।
তিনি জানান, নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি। আমরা দুর্ঘটনাকবলিত বাস এবং মাইক্রোবাস থানায় নিয়ে এসেছি।
Leave a Reply