১০১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ যাত্রী কল্যাণ পরিষদ গঠিত ১১ ই জুন বেলা ১১ ঘটিকার সময় বাংলাদেশ যাত্রী কল্যাণ পরিষদের এক সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতি তো করেন বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট এম এম ফয়জু উল্লাহ পাঠান সভায় দেশের সকল জেলা থেকে আগত নেত্রবৃন্দরা সভায় উপস্থিত হন। সবাই সকলের সিদ্ধান্ত ক্রমে বাংলাদেশ যাত্রী কল্যাণ পরিষদ নামক সেবামূলক একটি সংগঠন করার সিদ্ধান্ত গৃহীত হয় । সভায় মোহাম্মদ আজিজুল হক পাটোয়ারীকে সভাপতি ও মোঃ রুবেল গাজী কে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মোহাম্মদ আবুল বাদশা মিয়া ও গাজী সালাউদ্দিন সহ ১০১ সদস্য বিশিষ্ট কার্যকারী পরিষদ গঠিত।
সভায় নবযুক্ত সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন সারাদেশে প্রতিদিনে দুর্ঘটনার কবলে সাধারণ মানুষের প্রাণহানি হয়ে থাকে। সরকার সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ব্যাপকভাবে আইন প্রণয়ন করেছে। যা প্রশংসনীয় দাবিদার।সরকারের দিকনির্দেশনা আজ দুর্ঘটনা অনেক অংশে কমে আসছে। প্রতিটি ঈদে সরকার ব্যাপকভাবে যাত্রীদের সেবার জন্য নিরাপত্তা প্রদান করে থাকেন। এতে করে যাত্রীরা যথাযথ গন্তব্য স্থানে যেতে পারে। যাত্রীদের কল্যাণের স্বার্থে অতিরিক্ত ভাড়া যাতে না নেওয়া হয়। তার জন্য পরিবহন মালিকদের কাছে জোর দাবি থাকবে। সভায় নেত্র বৃন্দরা আরও বলেন মেয়াদ উত্তীর্ণ গাড়ি গুলো যাতে না চলাচল না করতে পারে তার প্রতি সকল মহলের সহযোগিতা কামনা করেন। ইতিপূর্বে সরকার ফিটনেসবিহীন গাড়ি গাড়িগুলো সড়কে চলাচলের উপর নিষিদ্ধ ঘোষণা করেছেন। কিন্তু একটি অসাধূ মহল সরকারের নির্দেশনা অমান্য করে অতিরিক্ত অর্থের লোভে সড়কের ফিটনেসবিহীন গাড়িগুলো চালাচ্ছে। এতে করে দুর্ঘটনা ও প্রাণহানি নির্বিঘ্নে বেড়ে যাচ্ছে। এর দায়ী ওই চক্রের হোতারা। আজকে সারাদেশে রাস্তাঘাট ব্যাপকভাবে উন্নত হয়েছে। বাংলাদেশ এখন বিশ্বের মধ্যে উন্নত জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। যার একমাত্র অবদান মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা। তার কারণে আজকে সড়ক পথ ৪লেন ও ৬ লেন বিশিষ্ট সড়ক তৈরি হয়েছে। যা সমগ্র উন্নত দেশের মতন।
খবর প্রেস বিজ্ঞপ্তি।
Leave a Reply