ময়মনসিংহ প্রতিনিধি : সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি বলেন, জয় পরাজয় বড় কথা নয়। খেলায় অংশ গ্রহনই বড় কথা। এতে করে শরীরই শুধু সুস্থ্য থাকে না মনও সুস্থ্য রাখে আর শরীর মন দুইটাই যখন সুস্থ্য থাকবে তখনই সুস্থ্য চিন্তা ধারা বিরাজ করবে মনের ভিতর ছাত্রছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি প্রতিটি খেলাধূলায় অংশগ্রহন করার পরামর্শ দেন। অংশ গ্রহনের মাধ্যমেই কেবল নিজেকে সবার সামনে তুলে ধরা যায়।
তিনি আজ সকালে মুক্তাগাছা নবারুণ বিদ্যা নিকেতন ও এন এন গার্লস হাই স্কুল মাঠে আয়োজিত পৃথক দুটি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পৃথক ক্রীড়া অনুষ্ঠানে এনএন হাই স্কুলের সভাপতি মুক্তাগাছা পৌরসভার মেয়র আলহাজ বিল্লাল হোসেন সরকার, ও নবারুণ বিদ্যানিকেতনের সভাপতি, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ইদুর সভাপতিত্বে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার একেএম লুৎফর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আরব আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা আক্তার কাকলী, উপজেলা শিক্ষা অফিসার শাহাদত হোসেন, ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য মাহবুবুল আলম মনি প্রমুখ।পরে খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এদিকে শনিবার দুপুরে সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি মুক্তাগাছা আব্বাছিয়া কামিল মাদ্রসা সংলগ্ন মাঠে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতি কেন্দ্রের ৩ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ, আব্বাছিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মতিউর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ডসুপার ভাইজার শাহজাহান সিরাজ, উপজেলা মডেল কেয়ারটেকার মোঃ সাখাওয়াত হোসাইনসহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দ।
Leave a Reply