এম সিরাজুল ইসলাম,ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর বোয়ালমারী মধ্যেরগাতী প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক কুশাডাঙ্গা গ্রামের মোহাম্মদ হাফিজ শেখের ছেলে আব্দুল গফফার শেখ (প্রধান শিক্ষক) কমিটিকে না জানিয়ে রাতের আঁধারে একটি রেন্টিগাছ এবং দুটি মেহগুনি গাছ কেটে বিক্রি করেন, যাহার মূল্য ৫০,০০০/= টাকা। কমিটির কাউকে না জানিয়ে রাতের আঁধারে গাছগুলো বিক্রি করেন । এ নিয়ে গ্রামে তোলপাড় শুরু হয়। প্রধান শিক্ষককে জিজ্ঞাসা বাদ করলে তিনি বলেন ছোট ৩ টি গাছ ছিল তাই প্রয়োজনে কেটেছি তবে কমিটির কেহ জানেনা আমি নিজেই কাটিয়েছি। এ ঘটনা জানার পরেও কোন পদক্ষেপ নেই প্রশাসনের। আমরা বিচার কোথায় পাবো, এসব কথা বলেন গ্রামের সাধারণ জনগণ। এভাবে চলতে থাকলে আইনের উপরে আস্থা হারিয়ে যাবে আমাদের মতো সাধারণ জনগণের। কমিটির কাছে জিজ্ঞাসা বাদ করলে কমিটি বলেন এ ব্যাপারে আমরা কিছুই জানিনা তবে তিনটি গাছ ছিল প্রধান শিক্ষক কেটেছে শুনেছি তবে আমাদের কাছ থেকে শুনে গাছ কাটে নাই এটাই সত্য।
Leave a Reply